ঢাকা , সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সালমান এক সময় আমার বাসায় বাসন ধুয়ে দিতেও আসতে রাজি থাকত: মেঘনা আলম ১২৩ বছরেও চশমা ছাড়াই কোরআন পড়েন ভাষা আন্দোলনের সাক্ষী আব্বাস জামায়াতের উত্থান দেশকে ধর্মযুদ্ধের দিকে নিয়ে যেতে পারে: নুরুল হক নূর ‘তারার কাছে পৌঁছানোর সাহস রাখো আর তোমার প্রতিটি স্বপ্নকে বাস্তবে রূপ দাও’ খুঁটিতে বাঁধা সেই বাবার পাশে প্রশাসন, মেয়ে তুবার পড়াশোনার দায়িত্ব নিলেন ইউএনও কেন্দ্র থেকে বহিষ্কৃত দুই যুবদল নেতাকে সভাপতি ঘোষণা এমপির প্রার্থী জিয়ার সৈনিক না হলে পরীক্ষায় বসতে দিয়েন না: রাকসু জিএস আম্মার দিল্লির সড়কে তরুণকে চড় মন্ত্রীর, পাল্টা হাত তুললো তরুণও চকলেট দেয়ার কথা বলে অফিসের সব কর্মীকে আইফোন উপহার দিলেন নারী বস সংবিধানে ফিরছে ‘মহান আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস’

টেস্ট ক্রিকেট, তুমি সুন্দর; বাংলাদেশ জিতলে তো আরও সুন্দর: মাশরাফী

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০১:৫১:৩৯ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬
  • ১৫২ বার পড়া হয়েছে

‘টেস্ট ক্রিকেট, তুমি সুন্দর। আর বাংলাদেশ জিতলে তো আরও সুন্দর!’—অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয়ের পর এভাবেই উচ্ছ্বাস প্রকাশ করেছেন সাবেক অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা।

রোববার (১৬ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে বাংলাদেশ দলকে অভিনন্দন জানান মাশরাফী। দলের তরুণ ক্রিকেটারদের প্রশংসা করে তিনি লিখেছেন, ‘কার কথা বলব—হাসান, তামিম, মিরাজ, শান্ত—অবিশ্বাস্য! গোটা দলকে অভিনন্দন।’

মাশরাফী আরও বলেন, পূর্ণ শক্তির অস্ট্রেলিয়াকে তাদের নিজেদের মাটিতে হারানো তার দেখা টেস্ট ইতিহাসের অন্যতম বড় জয়। তার মতে, এই পারফরম্যান্সের পর বাংলাদেশ সিরিজ হারবে না—এটা প্রায় নিশ্চিত। তবে সিরিজ জিতবে কি না, তা সময়ই বলে দেবে।

দেশের প্রতি ভালোবাসা প্রকাশ করে মাশরাফী বলেন, অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচের প্রতিটি সেশনে বাংলাদেশের আধিপত্য এবং শেষ পর্যন্ত জয় দেখতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে করছেন তিনি।

এদিকে ডারউইন টেস্টে অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে দেশটির মাটিতে প্রথম টেস্ট জয় তুলে নিয়েছে বাংলাদেশ। ২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে খেলতে নেমেই ইতিহাস গড়েছে লাল-সবুজের দল।

ম্যাচে প্রথমে ব্যাট করে অস্ট্রেলিয়া ১৯৮ রানে অলআউট হয়। জবাবে বাংলাদেশ গড়ে ৪২৬ রানের বড় সংগ্রহ। তানজিদ হাসান তামিমের সেঞ্চুরি, নাজমুল হোসেন শান্তর ৮৪ এবং মেহেদী হাসান মিরাজের ৬৫ রানের ইনিংসে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় বাংলাদেশ। অস্ট্রেলিয়ার মাটিতে কোনো বাংলাদেশি ব্যাটারের প্রথম টেস্ট সেঞ্চুরিও আসে তানজিদের ব্যাট থেকে।

বল হাতেও দারুণ ছিলেন বাংলাদেশের বোলাররা। প্রথম ইনিংসে ৫৫ রান দিয়ে ৬ উইকেট নেন হাসান মাহমুদ। ম্যাচে তার শিকার ৯ উইকেট, ফলে ম্যাচসেরার পুরস্কারও ওঠে তার হাতে।

অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসে মেহেদী হাসান মিরাজের পাঁচ উইকেট স্বাগতিকদের প্রতিরোধ ভেঙে দেয়। ক্যামেরন গ্রিনের ১০৪ রানের লড়াকু ইনিংসও অস্ট্রেলিয়াকে হার থেকে বাঁচাতে পারেনি। শেষ পর্যন্ত মাত্র ৫৭ রানের লক্ষ্য পেয়ে ৯ উইকেট হাতে রেখেই ঐতিহাসিক জয় নিশ্চিত করে বাংলাদেশ।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

সালমান এক সময় আমার বাসায় বাসন ধুয়ে দিতেও আসতে রাজি থাকত: মেঘনা আলম

টেস্ট ক্রিকেট, তুমি সুন্দর; বাংলাদেশ জিতলে তো আরও সুন্দর: মাশরাফী

আপডেট সময় ০১:৫১:৩৯ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬