ঢাকা , সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
হাসিনা অসুস্থতার কারণে তাকে সংবাদ সম্মেলন দেখা যায় না: আসিফ নজরুল পশ্চিমবঙ্গে ২৫২ টি মাদ্রাসা বন্ধের নির্দেশ ডাকসুর সংগ্রহশালা থেকে জিন্নাহর ছবি সরাতে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছে ছাত্রদল আসিফ মাহমুদ অন্তর্বর্তী সরকারের সময় আ.লীগ ব্যবসায়ী ও এমপিদের প্রটেকশন দিয়েছে: রাশেদ খাঁন এআই না জানলে মুসলিমরা পিছিয়ে পড়বে: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে যথাযথ মর্যাদায় আমন্ত্রণ জানানো হয়নি: স্পিকার নতুন পোশাক আইন করছে ভারত, বিপাকে মুসলিমরা ক্ষমতায় না যেতেই মজলুম থেকে জালিমে পরিণত হয়েছে জামায়াত: রাশেদ খাঁন জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী শিবির নিয়ন্ত্রিত ডাকসু ‘পাকিস্তান প্রেম’ জাহির করছে: ছাত্রদল

কোন অঘটন নয়, যোগ্যতা দিয়েই জিতেছে বাংলাদেশ: কামিন্স

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৩:৩১:২০ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬
  • ১২১ বার পড়া হয়েছে

এবার ডারউইনের মারারা স্টেডিয়ামে অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে ঐতিহাসিক জয় তুলে নিয়েছে বাংলাদেশ দল। অনেকে এই জয়কে অঘটন বলে উল্লেখ করলেও টাইগারদেরই কৃতিত্ব দিয়েছেন অজি অধিনায়ক প্যাট কামিন্স। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী মঞ্চে তিনি বলেন, বাংলাদেশ দলের কাছ থেকে কোনো কৃতিত্ব কেড়ে নেওয়া যাবে না। তারা নিশ্চিতভাবেই অসাধারণ ক্রিকেট খেলেছে। তবে এই ম্যাচের পর আগামী কয়েক দিনে আমাদের পারফরম্যান্স নিয়ে অনেক আলোচনা ও ব্যবচ্ছেদ হবে।

পরাজয়ের পেছনে কোনো অজুহাত না দেখিয়ে কামিন্স অকপটে স্বীকার করেছেন। তার ভাষ্য, আমার মনে হয় আমাদের প্রস্তুতি একদম ঠিকঠাক ছিল, কোনো অজুহাত দেওয়া যাবে না। বাংলাদেশ খুব ভালো খেলেছে। আমাদের প্রথম ও দ্বিতীয় ইনিংসে আরো লম্বা সময় ব্যাট করা উচিত ছিল। আর বল হাতেও আমরা তাদের কোনো চাপে ফেলতে পারিনি।

টাইগার বোলারদের ধৈর্য ও শৃঙ্খলার প্রশংসায় কামিন্স যোগ করেন, ক্রিকেটের সব দিক থেকেই তারা আমাদের চেয়ে বহুগুণ ভালো খেলেছে। বিশেষ করে বল হাতে তারা অত্যন্ত ধৈর্যশীল ও শৃঙ্খলাবদ্ধ ছিল।

চোট কাটিয়ে ওঠা পেসার জশ হ্যাজলউড প্রসঙ্গে অজি স্কিপার জানান, চোটের কারণে সাম্প্রতিক সময়ে তিনি কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে গেলেও হ্যাজলউড দলের অন্যতম পরিশ্রমী ও নিবেদিতপ্রাণ ক্রিকেটার।  অন্যদিকে, দ্বিতীয় ইনিংসে প্রতিরোধ গড়া সেঞ্চুরিয়ান ক্যামেরন গ্রিনের পারফরম্যান্স নিয়ে তিনি বলেন, ‘গ্রিনের সেঞ্চুরি ও ইনিংসের গতিই প্রমাণ করে সে কত বড় মানের খেলোয়াড়। তবে তার সঙ্গে অন্য প্রান্তে আমাদের আরও দুএকজনকে টিকে থাকা উচিত ছিল।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

হাসিনা অসুস্থতার কারণে তাকে সংবাদ সম্মেলন দেখা যায় না: আসিফ নজরুল

কোন অঘটন নয়, যোগ্যতা দিয়েই জিতেছে বাংলাদেশ: কামিন্স

আপডেট সময় ০৩:৩১:২০ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬