ঢাকা , সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
হাসিনা অসুস্থতার কারণে তাকে সংবাদ সম্মেলন দেখা যায় না: আসিফ নজরুল পশ্চিমবঙ্গে ২৫২ টি মাদ্রাসা বন্ধের নির্দেশ ডাকসুর সংগ্রহশালা থেকে জিন্নাহর ছবি সরাতে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছে ছাত্রদল আসিফ মাহমুদ অন্তর্বর্তী সরকারের সময় আ.লীগ ব্যবসায়ী ও এমপিদের প্রটেকশন দিয়েছে: রাশেদ খাঁন এআই না জানলে মুসলিমরা পিছিয়ে পড়বে: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে যথাযথ মর্যাদায় আমন্ত্রণ জানানো হয়নি: স্পিকার নতুন পোশাক আইন করছে ভারত, বিপাকে মুসলিমরা ক্ষমতায় না যেতেই মজলুম থেকে জালিমে পরিণত হয়েছে জামায়াত: রাশেদ খাঁন জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী শিবির নিয়ন্ত্রিত ডাকসু ‘পাকিস্তান প্রেম’ জাহির করছে: ছাত্রদল

এমন জয়ে বোনাস লাগে না বললেন প্রধান নির্বাচক

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৫:১৬:১৯ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬
  • ১০৪ বার পড়া হয়েছে

অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক টেস্ট জয় পেয়েছে বাংলাদেশ। ডারউইনে স্বাগতিকদের ৯ উইকেটে হারিয়ে প্রথমবারের মতো দেশটির মাটিতে অস্ট্রেলিয়াকে টেস্টে পরাজিত করার কীর্তি গড়েছে টাইগাররা। এমন বড় জয়ের পর ক্রিকেটাররা বোনাস পেলেও তাতে আফসোস থাকবে না বলে জানিয়েছেন জাতীয় দলের প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমন। তার মতে, বোনাসের চেয়েও এই জয় অনেক বড় প্রাপ্তি।

ম্যাচ শেষে বাশার বলেন, বোনাসের বিষয়ে তিনি নিশ্চিত নন। ঐতিহাসিক জয়ের পর উদযাপন নিয়েই ব্যস্ত ছিলেন তারা। তবে বোর্ড চাইলে পরবর্তীতে ক্রিকেটারদের জন্য কিছু করতে পারে। তার কাছে অবশ্য এমন একটি জয়ই যথেষ্ট।

বাশার বলেন, ‘এরকম জয়ের পর আসলে আপনার আর কিছু লাগে না। আমাকে যদি জিজ্ঞেস করেন, আমি এমন জয় পেয়েই খুশি। আমার আর কিছু লাগবে না।’

অস্ট্রেলিয়ার বিপক্ষে পুরো ম্যাচেই বাংলাদেশ দল তিন বিভাগে দারুণ পারফর্ম করেছে বলে মনে করেন প্রধান নির্বাচক। তিনি বলেন, নিউজিল্যান্ডের বিপক্ষে পাওয়া টেস্ট জয়ও বড় ছিল। তবে অস্ট্রেলিয়ার মাটিতে পাওয়া এই জয় একেবারেই ভিন্ন।

ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং—সব বিভাগেই দলীয় পারফরম্যান্সের প্রশংসা করে বাশার বলেন, পেসার, স্পিনার ও ব্যাটাররা নিজেদের দায়িত্ব ঠিকভাবে পালন করেছেন। পাশাপাশি দলের সবাই একে অপরকে সহযোগিতা করেছেন বলেও উল্লেখ করেন তিনি।

এদিকে, অস্ট্রেলিয়ার বিপক্ষে এই জয়কে শুধু টেস্ট নয়, সব সংস্করণ মিলিয়েই বাংলাদেশের সবচেয়ে বড় জয় হিসেবে দেখছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে শান্ত বলেন, ‘এটাই এখন পর্যন্ত যেকোনো সংস্করণে বাংলাদেশের সবচেয়ে বড় জয়। আমরা ভবিষ্যতে আরও বিশেষ কিছু করতে চাই।’

ডারউইনে জয়ের জন্য বাংলাদেশের সামনে লক্ষ্য ছিল মাত্র ৫৭ রান। সেই লক্ষ্য ৯ উইকেট হাতে রেখেই পেরিয়ে যায় শান্তর দল। ফলে ২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে ফিরে প্রথম টেস্ট জয় দিয়ে নতুন ইতিহাস গড়েছে বাংলাদেশ।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

হাসিনা অসুস্থতার কারণে তাকে সংবাদ সম্মেলন দেখা যায় না: আসিফ নজরুল

এমন জয়ে বোনাস লাগে না বললেন প্রধান নির্বাচক

আপডেট সময় ০৫:১৬:১৯ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬