ঢাকা , সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
হাসিনা অসুস্থতার কারণে তাকে সংবাদ সম্মেলন দেখা যায় না: আসিফ নজরুল পশ্চিমবঙ্গে ২৫২ টি মাদ্রাসা বন্ধের নির্দেশ ডাকসুর সংগ্রহশালা থেকে জিন্নাহর ছবি সরাতে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছে ছাত্রদল আসিফ মাহমুদ অন্তর্বর্তী সরকারের সময় আ.লীগ ব্যবসায়ী ও এমপিদের প্রটেকশন দিয়েছে: রাশেদ খাঁন এআই না জানলে মুসলিমরা পিছিয়ে পড়বে: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে যথাযথ মর্যাদায় আমন্ত্রণ জানানো হয়নি: স্পিকার নতুন পোশাক আইন করছে ভারত, বিপাকে মুসলিমরা ক্ষমতায় না যেতেই মজলুম থেকে জালিমে পরিণত হয়েছে জামায়াত: রাশেদ খাঁন জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী শিবির নিয়ন্ত্রিত ডাকসু ‘পাকিস্তান প্রেম’ জাহির করছে: ছাত্রদল

টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার সুযোগ বাংলাদেশের, সামনে যে সমীকরণ

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:২৯:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬
  • ১১৫ বার পড়া হয়েছে

টেস্ট চ্যাম্পিয়নশিপের নিয়ম অনুযায়ী, পয়েন্ট টেবিলের শীর্ষ দুটি দল সরাসরি লর্ডসের ফাইনালে খেলার সুযোগ পাবে। ফলে বাংলাদেশের সামনে এখন মূল লক্ষ্য ফাইনালের সমীকরণ মেলানো। অতীতের পরিসংখ্যান বলছে, লর্ডসের টিকিট নিশ্চিত করতে হলে টুর্নামেন্ট শেষে একটি দলকে অন্তত ৬৫ শতাংশের বেশি পয়েন্ট জয়ের হার ধরে রাখতে হয়। বাংলাদেশ বর্তমানে সেই কাঙ্ক্ষিত অবস্থানেই রয়েছে।

তবে ফাইনালের স্বপ্ন বাস্তবে রূপ দিতে সামনে থাকা ম্যাচগুলোতে একই মানসিকতা ও ধারাবাহিকতা ধরে রাখাই হবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে এখনো একটি টেস্ট বাকি। এরপর এই চক্রে দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলবে বাংলাদেশ। প্রতিটি দলের সঙ্গেই দুটি করে টেস্ট খেলার কথা রয়েছে শান্তদের।

ফাইনালের দৌড়ে টিকে থাকতে কঠিন এই সিরিজগুলো থেকে অন্তত ৬০ থেকে ৭০ শতাংশ ম্যাচে জয় বা ড্র নিশ্চিত করতে হবে বাংলাদেশকে। পাশাপাশি পয়েন্ট টেবিলের ওপরে থাকা দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ড নিজেদের মধ্যে মুখোমুখি হলে তাদের পয়েন্ট হাতবদলের ফলেও বাংলাদেশের সুযোগ আরও বাড়তে পারে। একই সঙ্গে স্লো ওভার রেটের কারণে যাতে কোনো পেনাল্টি পয়েন্ট হারাতে না হয়, সেদিকেও রাখতে হবে বিশেষ নজর। ডারউইনের এই অঘটন প্রমাণ করে দিয়েছে, টেস্ট ক্রিকেটে বাংলাদেশ এখন আর কেবল অংশগ্রহণকারী দল নয়। ধারাবাহিকতা ধরে রাখতে পারলে ২০২৭ সালের লর্ডস ফাইনালের দৌড়ে তারাও হয়ে উঠতে পারে শক্ত প্রতিদ্বন্দ্বী।

টেস্ট চ্যাম্পিয়নশিপের ২০২৫২৭ চক্রে এখনো পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে অস্ট্রেলিয়া। বাংলাদেশের কাছে হেরে কিছু পয়েন্ট হারালেও তাদের পয়েন্ট জয়ের হার ৭৭.৭৮ শতাংশ। দ্বিতীয় স্থানে থাকা দক্ষিণ আফ্রিকার ৭৫.০০ শতাংশ এবং তৃতীয় স্থানে থাকা নিউ জিল্যান্ডের ৭২.২২ শতাংশ। বাংলাদেশের নিচে রয়েছে ভারত ৪৮.১৫ শতাংশ, শ্রীলঙ্কা ৪১.৬৭ শতাংশ, ইংল্যান্ড ২৪.৩৬ শতাংশ, পাকিস্তান ২২.২২ শতাংশ এবং ওয়েস্ট ইন্ডিজ ২০.৮৩ শতাংশ।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

হাসিনা অসুস্থতার কারণে তাকে সংবাদ সম্মেলন দেখা যায় না: আসিফ নজরুল

টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার সুযোগ বাংলাদেশের, সামনে যে সমীকরণ

আপডেট সময় ১১:২৯:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬