ঢাকা , রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
গ্যাস ও বিদ্যুতের বর্তমান সংকটের জন্য বিগত সরকার দায়ী: ডিএসসিসি প্রশাসক নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স: রুমিন ফারহানা ছয় দফা না মানলে সরকার পতনে এক দফা: নাসীরুদ্দীন পাটওয়ারী কানাডায় ২ শিশুকে ৯ মাস যৌন নিপীড়ন, প্রবাসী আর্ট শিক্ষক গ্রেপ্তার জাতিসংঘে ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকের সম্ভাবনা রয়েছে বিএনপি নায়ক হতে পারতো, কিন্তু ভিলেনে পরিণত হয়েছে: তাজুল ইসলাম জাতিসংঘে ‘সবার আগে বাংলাদেশ’ নীতি তুলে ধরবেন প্রধানমন্ত্রী: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফিলিস্তিনে ধ্বংসস্তূপ থেকে একই পরিবারের ৫৫ লাশ উদ্ধার ‘আমি চলে গেলে কেউ আমার নাম দেবে না’, তাই সবকিছুতে নিজের নাম দিচ্ছেন ট্রাম্প যুক্তরাষ্ট্রে আকস্মিক হামলা চালাতে পারে ইরান

স্ত্রীর দুই মামলায় জামিন পেলেন টিকটকার প্রিন্স মামুন

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৬:৩৬:২৮ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬
  • ১৯৫ বার পড়া হয়েছে

যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর এবং ফেসবুক লাইভে এসে আত্মহত্যার চেষ্টা করার অভিযোগে দায়ের করা পৃথক দুই মামলায় জামিন পেয়েছেন সামাজিক যোগাযোগমাধ্যমের আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আব্দুল্লাহ আল মামুন ওরফে প্রিন্স মামুন।

রোববার (১৬ আগস্ট) দুপুরে ঢাকার পৃথক দুটি আদালত শুনানি শেষে তার জামিন মঞ্জুর করেন। বিষয়টি নিশ্চিত করেছেন প্রিন্স মামুনের আইনজীবী পলাশ রায়।

আইনজীবী সূত্রে জানা গেছে, স্ত্রীকে মারধরের অভিযোগে করা মামলায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রৌনক জাহান তাকি এক হাজার টাকা মুচলেকায় পুলিশ প্রতিবেদন দাখিল না হওয়া পর্যন্ত প্রিন্স মামুনের জামিন মঞ্জুর করেন।

অন্যদিকে, ফেসবুক লাইভে এসে আত্মহত্যার চেষ্টা করার অভিযোগে ভাটারা থানায় দায়ের করা মামলায়ও তার জামিন আবেদন মঞ্জুর করেছেন ঢাকার সিএমএম আদালতের ২৬ নম্বর আদালতের বিচারক।

এর আগে, কোটি টাকা যৌতুক দাবি ও শারীরিক নির্যাতনের অভিযোগে স্ত্রীর করা মামলায় গত ২৪ জুলাই প্রিন্স মামুনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

এদিকে, গত ২৩ জুলাই গভীর রাতে বসুন্ধরা আবাসিক এলাকার বাসায় ফেসবুক লাইভে এসে সিলিং ফ্যানে শাড়ি পেঁচিয়ে আত্মহত্যার চেষ্টা করার অভিযোগে তার স্ত্রী আতিকিয়া ফাইজাহ মোহনা ভাটারা থানায় আরেকটি মামলা করেন।

পরে ২৫ জুলাই ওই মামলার তদন্ত কর্মকর্তা ভাটারা থানার এসআই ইয়াউর রহমান প্রিন্স মামুনকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। শুনানি শেষে ২৯ জুলাই আসামির উপস্থিতিতে তাকে ওই মামলায় গ্রেপ্তার দেখানোর নির্দেশ দেন আদালত।

দুই মামলায় জামিন পাওয়ায় এখন প্রিন্স মামুনের কারামুক্তিতে আর কোনো বাধা রয়েছে কি না, তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রক্রিয়ার ওপর নির্ভর করছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

গ্যাস ও বিদ্যুতের বর্তমান সংকটের জন্য বিগত সরকার দায়ী: ডিএসসিসি প্রশাসক

স্ত্রীর দুই মামলায় জামিন পেলেন টিকটকার প্রিন্স মামুন

আপডেট সময় ০৬:৩৬:২৮ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬