ঢাকা , মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ২৫ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
বিএনপি ক্ষমতায় গেলে বিভিন্ন পয়েন্টে বিনামূল্যে ইন্টারনেট দেওয়া হবে: তারেক রহমান পদত্যাগের পরপরই দুই ছাত্র উপদেষ্টার বিষয়ে দুদকের তদন্ত চায় সাবেক সমন্বয়করা ১০ বছর নিঃসন্তান, একসঙ্গে ৫ সন্তানের জন্ম দিলেন নারী বিএনপির প্রার্থী ফজলুরকে নিয়ে স্ট্যাটাসকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ১, আহত শতাধিক রাবি শিক্ষকের পোস্টে বেগম রোকেয়াকে ‘মুরতাদ’ আখ্যা, ক্যাম্পাসজুড়ে তীব্র সমালোচনা জনগণের ম্যান্ডেট পেলে আবারও দুর্নীতিবিরোধী লড়াইয়ের নেতৃত্ব দেবে বিএনপি: তারেক রহমান উঠান বৈঠকে হঠাৎ স্ট্রোকে বিএনপি নেতা হারুনুর রশীদের মৃত্যু ভারতের সমর্থন নয়, জনগণকে নিয়েই ক্ষমতায় যেতে চাই: হাসনাত আবদুল্লাহ আমদানি করা ৪০ টাকার পেঁয়াজ বিক্রি করা হচ্ছে ১২০ টাকায় বিশিষ্ট ইসলামিক প্রচারক তারিক আল-সুওয়াইদানের নাগরিকত্ব বাতিল করল কুয়েত

বেরোবিতে নবীন শিক্ষার্থীকে র‌্যাগিং ও মানসিক হয়রানির অভিযোগে ছাত্রদলকর্মীর বিরুদ্ধে লিখিত অভিযোগ

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৯:১৬:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫
  • ১২৮ বার পড়া হয়েছে

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী ও ছাত্রদলকর্মী সানজিদ সরকার (স্মরণ) এর বিরুদ্ধে একই বিভাগের নবীন নারী শিক্ষার্থীকে ক্লাসের কথা বলে ডেকে এনে র‌্যাগিং ও মানসিক হয়রানির অভিযোগ উঠেছে। অভিযোগকারী শিক্ষার্থী জানান, তাকে বিশ্ববিদ্যালয় মাঠে দুই ঘণ্টা আটকে রেখে ফোন কেড়ে নেওয়া হয় এবং মানসিক হয়রানি করা হয়।

গত ১০ সেপ্টেম্বর ওই শিক্ষার্থী বিভাগীয় প্রধানের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন। লিখিত অভিযোগে তিনি উল্লেখ করেছেন, ২৪ থেকে ২৬ আগস্ট মিথ্যা কথা বলে ক্লাস না থাকা সত্ত্বেও তাকে ক্লাসে ডেকে এনে সিআর ও অন্যান্য শিক্ষার্থীর সামনে ব্যক্তিগত বিষয় নিয়ে অপমান করা হয়। এছাড়াও তাকে বিশ্ববিদ্যালয় মাঠে আটকে রাখা হয় এবং ফোন কেড়ে নেওয়া হয়। অভিযুক্তরা তাকে সরাসরি হুমকি দেয়, প্রক্টর বা অন্য শেল্টার থাকলে তার কাছে নিয়ে যাওয়ার হুমকি দেওয়া হয়।

অভিযোগের পর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করা হয়েছে। ভুক্তভোগী শিক্ষার্থী বলেছেন, নিরাপত্তা ও মানসিক সুস্থতা নিশ্চিত না হলে তিনি বাধ্য হয়ে ক্যাম্পাস ছাড়তে হবে।

অভিযুক্ত সানজিদ সরকার (স্মরণ) অভিযোগ অস্বীকার করে বলেন, ‘ওটা মিথ্যা অভিযোগ। আমি তাকে শুধু সতর্ক করার জন্য ডেকেছিলাম। ক্যাম্পাসে তার আচরণ নিয়ে সমস্যা ছিল।’

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সদস্য সচিব রাশেদ মন্ডল বলেন, ‘যদি অভিযোগ সত্য হয়, আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নেব। ছাত্রদল কখনো এমন আচরণ সমর্থন করে না।’

লোকপ্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান মুজাহিদুল ইসলাম বলেন, ‘অভিযোগ পাওয়া গেছে। অভিযুক্তদের আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হয়েছে। বিষয়টি একাডেমিক কাউন্সিলে নেওয়া হবে, সমাধান না হলে শৃঙ্খলা বোর্ডে পাঠানো হবে।’

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বিএনপি ক্ষমতায় গেলে বিভিন্ন পয়েন্টে বিনামূল্যে ইন্টারনেট দেওয়া হবে: তারেক রহমান

বেরোবিতে নবীন শিক্ষার্থীকে র‌্যাগিং ও মানসিক হয়রানির অভিযোগে ছাত্রদলকর্মীর বিরুদ্ধে লিখিত অভিযোগ

আপডেট সময় ০৯:১৬:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫