ঢাকা , মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ২৫ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
বিএনপি ক্ষমতায় গেলে বিভিন্ন পয়েন্টে বিনামূল্যে ইন্টারনেট দেওয়া হবে: তারেক রহমান পদত্যাগের পরপরই দুই ছাত্র উপদেষ্টার বিষয়ে দুদকের তদন্ত চায় সাবেক সমন্বয়করা ১০ বছর নিঃসন্তান, একসঙ্গে ৫ সন্তানের জন্ম দিলেন নারী বিএনপির প্রার্থী ফজলুরকে নিয়ে স্ট্যাটাসকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ১, আহত শতাধিক রাবি শিক্ষকের পোস্টে বেগম রোকেয়াকে ‘মুরতাদ’ আখ্যা, ক্যাম্পাসজুড়ে তীব্র সমালোচনা জনগণের ম্যান্ডেট পেলে আবারও দুর্নীতিবিরোধী লড়াইয়ের নেতৃত্ব দেবে বিএনপি: তারেক রহমান উঠান বৈঠকে হঠাৎ স্ট্রোকে বিএনপি নেতা হারুনুর রশীদের মৃত্যু ভারতের সমর্থন নয়, জনগণকে নিয়েই ক্ষমতায় যেতে চাই: হাসনাত আবদুল্লাহ আমদানি করা ৪০ টাকার পেঁয়াজ বিক্রি করা হচ্ছে ১২০ টাকায় বিশিষ্ট ইসলামিক প্রচারক তারিক আল-সুওয়াইদানের নাগরিকত্ব বাতিল করল কুয়েত

রোজার আগে নির্বাচন দিয়ে পুরোনো কাজে ফিরবেন প্রধান উপদেষ্টা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:৫৬:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫
  • ২২৮ বার পড়া হয়েছে

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জানিয়েছেন, আগামী বছরের ফেব্রুয়ারিতে রোজা শুরুর আগে জাতীয় নির্বাচন আয়োজন শেষ করে তিনি তার পুরোনো কাজে ফিরে যাবেন।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভার সঙ্গে ভার্চুয়াল আলোচনায় এ কথা জানান তিনি।

প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, আলোচনায় আইএমএফ প্রধান ড. ইউনূসের নেতৃত্ব ও সাহসী পদক্ষেপের প্রশংসা করেন। তিনি বলেন, অল্প সময়েই ড. ইউনূস দেশকে ভয়াবহ সংকট থেকে এগিয়ে নিয়েছেন এবং সঠিক সময়ে সঠিক দায়িত্ব গ্রহণ করেছেন। বিদেশি মুদ্রার বাজার স্থিতিশীল করা ও বাজারভিত্তিক বিনিময় হার চালুর মাধ্যমে বৈদেশিক মুদ্রার রিজার্ভ পুনরুদ্ধারের সিদ্ধান্তকেও তিনি উল্লেখযোগ্য অর্জন হিসেবে তুলে ধরেন।

ড. ইউনূস বলেন, রমজানের আগে একটি সুষ্ঠু ও নির্ভরযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে। এরপর তিনি তার আগের কর্মক্ষেত্রে ফিরে যাবেন। তিনি আরও উল্লেখ করেন, অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের সময় পুরোপুরি ভেঙে পড়া অর্থনীতি পেয়েছিল এবং দুর্নীতির কারণে অনেকে ব্যাংক থেকে বিপুল পরিমাণ অর্থ লুট করে নিয়ে গেছে।

আলোচনায় আঞ্চলিক পরিস্থিতিও উঠে আসে। এর মধ্যে নেপালে চলমান জেন-জি আন্দোলন এবং বাংলাদেশ আসিয়ানভুক্ত হওয়ার আগ্রহ নিয়েও দুই পক্ষ মতবিনিময় করেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বিএনপি ক্ষমতায় গেলে বিভিন্ন পয়েন্টে বিনামূল্যে ইন্টারনেট দেওয়া হবে: তারেক রহমান

রোজার আগে নির্বাচন দিয়ে পুরোনো কাজে ফিরবেন প্রধান উপদেষ্টা

আপডেট সময় ১১:৫৬:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫