ঢাকা , বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ভারতের তুলনায় পাকিস্তানের কোক স্টুডিও সেরা: আতিফ আসলাম দেশে তিন বছরে বন্ধ ৪ শতাধিক গার্মেন্টস কারখানা আসিফের দু/র্নী/তি/কা/ণ্ডে সচিবসহ ফেঁ/সে যাচ্ছেন যেসব ঊর্ধ্বতন কর্মকর্তা দেশে প্রধান অপরাধের সংখ্যা উল্লেখযোগ্য হারে কমেছে: স্বরাষ্ট্রমন্ত্রী গ্যাস সংকটে নরসিংদীতে কাঠ পুড়িয়ে শতাধিক কারখানা সচলের চেষ্টা স্থানীয় নির্বাচনে এককভাবে অংশ নেওয়ার ঘোষণা এনসিপির বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি বন্ধ করল নেপাল জামালপুরে রাজিব বাস ইস্যুতে এনসিপির মানববন্ধনে হামলা জ্বালানি পরিশোধনের সক্ষমতা বাড়াতে ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে আইডিবি এমপি হয়ে প্রথমবার সংসদে নিজ দপ্তরে মির্জা আব্বাস

পাবলিক বিশ্ববিদ্যালয়ের ১৬ ভিসি জামায়াতের, বাকিগুলো কাদের: রিজভীকে ডা. তাহের

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০১:৩৮:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫
  • ৪২২ বার পড়া হয়েছে

এবার বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, ‘বিএনপি নেতার বক্তব্য অনুযায়ী দেশের ১৬টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভিসি জামায়াতের, তাহলে বাকিগুলো কাদের? জামায়াতের কেউ ভিসি হলে নিজ যোগ্যতায় হয়েছে। এসব বিতর্ক করে সমাধান পাওয়া যাবে না।’ গতকাল সোমবার (১৬ সেপ্টেম্বর) রাজধানীর মগবাজারে আল-ফালাহ মিলনায়তনে জামায়াতের সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

এর আগে গত রবিবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করে বলেন, দেশের ১৬টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে জামায়াতপন্থী শিক্ষককে ভিসি নিয়োগ দেওয়া হয়েছে। এর ফলাফল ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে পাওয়া গেছে বলেও মনে করেন তিনি। রাজধানীর জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলে এসব কথা বলেন বিএনপির এ নেতা।

জামায়াতের সংবাদ সম্মেলনে এ নিয়ে প্রশ্ন করা হলে সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের আরও বলেন, ‘বাংলাদেশে প্রাইভেট ইউনিভার্সিটি আছে ১০০টির ওপরে। আমি যদি ধরে নিই, ১৬টিতে জামায়াতে ইসলামীর লোক, আর বাকিটা কাদের লোক। আমার কাছে ১০টি পাখি আছে, আপনি বললেন, একটা পাখি উনি নিয়ে গেছেন। আর ৯টা কোথায় নিয়েছে, আপনি বললেন না। এগুলো হচ্ছে, এক ধরনের প্রোপাগান্ডা।

তিনি আরও বলেন, জামায়াতে ইসলামীর যদি তারা ভিসি হয়, তাহলে তাদের যোগ্যতার বলে হয়েছে। আমি জানি না, কারা কারা জামায়াতে ইসলামীর ভিসি। বাকিগুলো তাহলে আরেকটা পার্টির। সেভাবে যদি আমরা বিতর্ক করি, তাহলে কি সমাধান পাওয়া যাবে? তিনটা সচিব যদি জামায়াতে ইসলামীর হয়, তাহলে বাকি ৯৭টি কার?

কয়েকটি দাবিতে কর্মসূচি ঘোষণা করতে এ সংবাদ সম্মেলন করেছে জামায়াতে ইসলামী। তাদের দাবিগুলো হলো- জুলাই সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন করা; আগামী জাতীয় নির্বাচনে উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু করা; অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সকলের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা; ফ্যাসিস্ট সরকারের সকল জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা এবং স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ভারতের তুলনায় পাকিস্তানের কোক স্টুডিও সেরা: আতিফ আসলাম

পাবলিক বিশ্ববিদ্যালয়ের ১৬ ভিসি জামায়াতের, বাকিগুলো কাদের: রিজভীকে ডা. তাহের

আপডেট সময় ০১:৩৮:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫