ঢাকা , বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সালমান শাহর দেহাবশেষ উত্তোলনের অনুমতি আদালতের ‘পুলিশ হত্যা করেছি’ ঘোষণা দেওয়া সেই মাহাদী এবার প্রাণ বাঁচাতে আশ্রয় নিলেন থানায় প্রাথমিকে যুক্ত হচ্ছে সংগীত-নাট্যকলা-নৃত্যকলা-চারু ও কারুকলা মহাসড়কে ‘জয়বাংলা স্লোগান’ নিয়ে পুলিশের ওপর হামলা-গাড়ি ভাঙচুর, আটক ১৯ ভোটের দায়িত্ব পালনকালে মৃত্যু হলে ১০ লাখ টাকা পাবে পরিবার: নির্বাচন কমিশন ১৭ বছর ভুয়া লাইসেন্সে ৯০০ ফ্লাইট চালানোর পর ধরা পড়ল পাইলট স্ত্রীর নামে এনজিও থেকে ৫০ হাজার টাকা ঋণ তুলে আর্জেন্টিনার পতাকা-ব্যানারে রাঙালেন ভ্যানচালক আল আকসার ঐতিহাসিক নিদর্শন সরানোর চেষ্টা ইসরাইলের, সতর্ক করলো হামাস পুশ-ইন ও সীমান্ত হত্যা ইস্যুতে মাঠে নামছে জামায়াতের ১১ দলীয় ঐক্য নিজের ৩০ শতক জমি বিক্রি করে সাড়ে ৭ কিমি. দীর্ঘ জার্মান পতাকা বানালেন আমজাদ

“ইরানের বেশিরভাগ মানুষের নাম মোহাম্মদ”— ট্রাম্পের মন্তব্যে নতুন বিতর্ক

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৪:৫২:৪৭ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬
  • ৭৮ বার পড়া হয়েছে

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরানের অধিকাংশ মানুষের নামই ‘মোহাম্মদ’।

শুক্রবার (১৫ মে) রাতে ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন। সাক্ষাৎকারে তিনি ইরানের পারমাণবিক স্থাপনা পর্যবেক্ষণ এবং যুক্তরাষ্ট্রের মহাকাশ নজরদারি সক্ষমতা নিয়েও কথা বলেন।

ট্রাম্প বলেন, তার তৈরি করা স্পেস ফোর্সের মাধ্যমে ওই এলাকায় বিভিন্ন ক্যামেরা দিয়ে নজরদারি করা হচ্ছে এবং তারা এমনকি ব্যক্তির নামও শনাক্ত করতে পারে। তিনি আরও বলেন, “তাদের বেশিরভাগের নাম মোহাম্মদ—আপনি অনুমান করলে অর্ধেক ঠিক হবে।”

তবে বিশ্বের জনপ্রিয় নামগুলোর মধ্যে ‘মোহাম্মদ’ একটি অন্যতম সাধারণ নাম হলেও, একটি দেশের জনগণকে এভাবে সাধারণীকরণ করায় ট্রাম্পের মন্তব্য নতুন করে বিতর্ক সৃষ্টি করেছে।

সাক্ষাৎকারে তিনি আবারও দাবি করেন, যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের পারমাণবিক সক্ষমতা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং দেশটির হাতে এখন ‘পারমাণবিক ধুলো’ ছাড়া কিছুই নেই।

এর আগে আরেকটি সাক্ষাৎকারে ট্রাম্প চীনের প্রেসিডেন্ট শি জিনপিং-এর চেহারা ও ব্যক্তিত্ব নিয়ে মন্তব্য করেন এবং চীন ও ইরান ইস্যুতে বিভিন্ন কূটনৈতিক আলোচনা নিয়েও কথা বলেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

সালমান শাহর দেহাবশেষ উত্তোলনের অনুমতি আদালতের

“ইরানের বেশিরভাগ মানুষের নাম মোহাম্মদ”— ট্রাম্পের মন্তব্যে নতুন বিতর্ক

আপডেট সময় ০৪:৫২:৪৭ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬