ঢাকা , বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
দেশের প্রধান রুটে চালু হচ্ছে বৈদ্যুতিক ট্রেন- প্রধানমন্ত্রী নামাজের ইমামতি রেখে পালিয়ে যাওয়া বহিষ্কৃত বিএনপি নেতা গ্রেফতার ইরান আচরণ না বদলালে আবার বোমা হামলা হবে : ট্রাম্প শেখ হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলার অভিযোগ গঠন শুনানি ১৪ জুলাই নিজেকে ‘মুক্তিযুদ্ধে শহীদের সন্তান’ বলা স্লিপ অব টাং: জামায়াত এমপি চুক্তি পছন্দ না হলে তাদের মাথার মাঝখানে বোমা ফেলব: ট্রাম্প স্বপ্নে জীবিত দেখার দাবি: দাফনের ১৮ দিন পর তরুণীর কবর খুঁড়লেন স্বজনরা বেনজীর অধ্যায়ের নতুন মোড়, সিডনির বৈঠকের ছবি ঘিরে নতুন বিতর্ক প্রিয় দল হেরে গেলে মন খারাপ? হতাশা কাটানোর ৭ কার্যকর উপায় শিক্ষামন্ত্রীর সামনে অভিনব কায়দায় প্ল্যাকার্ডের মাধ্যমে দাবি তুলে ধরলো জবি ছাত্রশক্তি

“ওসমান হাদির রক্তের সঙ্গে বেইমানি করেছে ইউনূস সরকার”- বরিশালে বিক্ষোভে মাসুমা হাদি

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৪:৩৩:৩৯ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬
  • ৯৩ বার পড়া হয়েছে

Masuma Hadi অভিযোগ করেছেন, বর্তমান সরকার শহীদ শরীফ ওসমান হাদির রক্তের ওপর ভর করে ক্ষমতায় এসেছে, কিন্তু পরে সেই রক্তের সঙ্গে বেইমানি করেছে।

রোববার বেলা ১১টার দিকে Barishal নগরীর সদর রোডের টাউন হলের সামনে আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন।

ভারতে সংখ্যালঘু মুসলিম নিধন, সীমান্তে হত্যাকাণ্ডের প্রতিবাদ এবং শহীদ শরীফ ওসমান হাদির হত্যাকারীদের বিচারের দাবিতে ‘বরিশালের সর্বস্তরের শিক্ষার্থীদের’ ব্যানারে এ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

সমাবেশে মাসুমা হাদি বলেন, “আপনারাও যদি মনে করেন ভারতের তাঁবেদারি করে পাঁচ বছর ক্ষমতায় টিকে থাকবেন, তাহলে জনগণ তা মেনে নেবে না।”

তিনি আরও বলেন, “জুলাই সনদ বাস্তবায়ন না করা মানে ওসমান হাদির রক্তের সঙ্গে বেইমানি করা। ওসমান হাদি হত্যার বিচার না করে মানুষকে বিভিন্ন ইস্যু দিয়ে ভুলিয়ে রাখা সম্ভব নয়।”

Tarique Rahman-কে উল্লেখ করে মাসুমা হাদি বলেন, “প্রথমে লন্ডন থেকে দেশে এসে তিনি ওসমান হাদির কবর জিয়ারত করেছিলেন। কিন্তু পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গেলেও আর কবর জিয়ারত করেননি। এই প্রশ্ন শুধু আমার না, পুরো বাংলাদেশের।”

নিজের নিরাপত্তা নিয়েও শঙ্কার কথা তুলে ধরেন তিনি। তার ভাষ্য, সকালে হোয়াটসঅ্যাপে তাকে কর্মসূচিতে না আসার হুমকি দেওয়া হয়েছে। “আমাকেও গুলি করে হত্যা করা হতে পারে, যাতে ওসমান হাদির বিচারের দাবিতে কেউ আওয়াজ না তোলে,” বলেন তিনি।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

দেশের প্রধান রুটে চালু হচ্ছে বৈদ্যুতিক ট্রেন- প্রধানমন্ত্রী

“ওসমান হাদির রক্তের সঙ্গে বেইমানি করেছে ইউনূস সরকার”- বরিশালে বিক্ষোভে মাসুমা হাদি

আপডেট সময় ০৪:৩৩:৩৯ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬