ঢাকা , শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
রিয়াদে সৌদি, তুরস্ক ও পাকিস্তানের সেনাপ্রধানের জরুরি বৈঠক নিউইয়র্ক সফরে প্রধানমন্ত্রীর ৩০ কর্মসূচি ও ১১ দ্বিপক্ষীয় বৈঠক নেতানিয়াহুর ভাষণ বর্জন করে কাসেম সোলাইমানির ছবি রেখে গেল ইরান আল্লাহর আইন যারা চায়, তাদের মধ্যে জামায়াতে ইসলামী অগ্রগামী: জামায়াত আমির ইউক্রেনে রাশিয়ার ড্রোন হামলায় ইসরায়েলি কিশোরসহ নিহত ৫ সুইডেনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠক জিয়া মঞ্চের ’জিয়া’ গ্রেপ্তার ইয়াবা দিয়ে বাবা ও মেয়েকে ফাঁসাতে গিয়ে এসআই প্রত্যাহার তুরস্কের নারী প্রতিনিধিদলের সাথে জামায়াতের মতবিনিময় ও সেমিনার নরসিংদী শহরে মদের দোকান বন্ধের দাবি স্থানীয়দের, তালা দিল যুবদল-ছাত্রদল

পঞ্চগড়ে তিন কলেজে এইচএসসিতে শূন্য পাস, শোকজের নির্দেশ

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৭:০৮:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫
  • ৪৯৮ বার পড়া হয়েছে

২০২৫ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলে পঞ্চগড় জেলার তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানের কেউই পাস করতে পারেনি। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) ফলাফল প্রকাশের পর এ তথ্য জানা যায়।

শূন্য পাস করা প্রতিষ্ঠানগুলো হলো—বোদা উপজেলার বোদা পাইলট গার্লস স্কুল অ্যান্ড কলেজ, মাড়েয়া মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ এবং তেঁতুলিয়া উপজেলার আলহাজ্ব তমিজ উদ্দীন কলেজ। জানা গেছে, এসব প্রতিষ্ঠান এখনো এমপিওভুক্ত নয়।

বোদা পাইলট গার্লস স্কুল অ্যান্ড কলেজ থেকে ১২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিলেও ৪ জন অনুপস্থিত ছিল। মাড়েয়া মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ থেকে অংশ নেয় ১ জন, আর আলহাজ্ব তমিজ উদ্দীন কলেজ থেকে অংশ নেয় ৪ জনের মধ্যে ২ জন অনুপস্থিত ছিল।

মাড়েয়া মডেল হাই স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ সপেন্দ্রনাথ বর্মণ জানান, “আমাদের কলেজ শাখা এমপিওভুক্ত না হওয়ায় কয়েক বছর ধরে শিক্ষক সংকট চলছে। এজন্য পাসের হার শূন্য।”

বোদা পাইলট গার্লস স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নার্গিস পারভিন মৌসুমী বলেন, “ভর্তির পর অধিকাংশ শিক্ষার্থীর বিয়ে হয়ে যাওয়ায় তারা পড়ালেখা চালিয়ে যেতে পারেনি।”

আলহাজ্ব তমিজ উদ্দীন কলেজের অধ্যক্ষ হাসান আলী জানান, “আমাদের দুই শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছে, দুজনেরই পাস করার কথা ছিল। আমরা বোর্ড চ্যালেঞ্জ করব।”

ভারপ্রাপ্ত জেলা শিক্ষা কর্মকর্তা খায়রুল আনাম মো. আফতাবুর রহমান হেলালী বলেন, “যেসব প্রতিষ্ঠানে কেউ পাস করেনি, তাদের শোকজ করা হবে। পাশাপাশি ব্যর্থতার কারণ অনুসন্ধান করে সমাধানের উদ্যোগ নেওয়া হবে।”

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রিয়াদে সৌদি, তুরস্ক ও পাকিস্তানের সেনাপ্রধানের জরুরি বৈঠক

পঞ্চগড়ে তিন কলেজে এইচএসসিতে শূন্য পাস, শোকজের নির্দেশ

আপডেট সময় ০৭:০৮:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫