ঢাকা , মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বিদেশে কর্মী পাঠানোর পুরো প্রক্রিয়া অনলাইনে আনার উদ্যোগ নেওয়া হচ্ছে: প্রবাসীকল্যাণমন্ত্রী ঢাকায় ২০০ ইভি বাস কিনছে সরকার, নারীর জন্য ১০০: সড়কমন্ত্রী তিন দিনের ছুটি নিয়ে ৪ বছর ধরে যুক্তরাষ্ট্রে সরকারি স্কুলের প্রধান শিক্ষক জিল্লুর নারীদের জন্য গোলাপি বাসের যাত্রা শুরু  ঝগড়ার পর ৯৯৯-এ ফোন দিলেন স্ত্রী, ৫৪টি জাল নোটসহ স্বামী গ্রেপ্তার কেউ ব্যক্তি আক্রমণ করলে আমি তাকে চুমু দেব, এমন সুশীল আমি না: রাশেদ খান অস্ট্রেলিয়াকে হারাবে বাংলাদেশ, আশা করেননি ডি ভিলিয়ার্স ‘তারেক রহমান ভারতে না এলে সুযোগ হারাবে, বন্ধ হতে পারে যোগাযোগের পথ’ মহাসড়কে এআই ক্যামেরা স্থাপন করায় পরিবহনে চাঁদাবাজি কমে আসবে: স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করছেন পিএসসি চেয়ারম্যান অধ্যাপক মোবাশ্বের মোনেম

মায়ের লাশ ঘরে রেখে পরীক্ষায় অংশ, এবার এইচএসসিতে পাস করলেন টাঙ্গাইলের দুই বোনের মতো সাহসী ছাত্রী

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৭:৪২:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫
  • ২৭৪ বার পড়া হয়েছে

মায়ের লাশ বাড়িতে রেখে পরীক্ষায় অংশ নিয়েছিলেন টাঙ্গাইলের সখীপুরের দুই ছাত্রী—সায়মা আক্তার ও লাবনী আক্তার। এবারের এইচএসসি পরীক্ষায় তারা দুজনই উত্তীর্ণ হয়েছেন। সায়মা পেয়েছেন জিপিএ ৩.৭৫ এবং লাবনী পেয়েছেন জিপিএ ৪.৫৪।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ১০টায় দেশের সব শিক্ষা বোর্ডে একযোগে ফল প্রকাশ করা হয়। চলতি বছরের ৩ জুলাই সকালে মায়ের মরদেহ ঘরে রেখে তারা পরীক্ষায় অংশ নেন—যা ছিল গভীর শোকের মাঝেও এক অসাধারণ সাহসিকতার দৃষ্টান্ত।

সায়মা হাতিয়া গ্রামের রায়হান খানের মেয়ে ও হাতিয়া ডিগ্রি কলেজের শিক্ষার্থী। তিনি সখীপুর সরকারি কলেজ কেন্দ্রে পরীক্ষা দেন। লাবনী কচুয়া পশ্চিমপাড়া এলাকার আব্দুল মান্নান মিয়ার মেয়ে এবং সানস্টার ইনস্টিটিউট অব টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজের শিক্ষার্থী।

২ জুলাই রাতে সায়মার মা শিল্পী আক্তার (৪০) ও লাবনীর মা সফিরন বেগম (৪৫) পরপর মারা যান। পরদিন সকালেই দুজনেই পরীক্ষায় অংশ নেন।

দুই কলেজের অধ্যক্ষরা জানান, এই দুই শিক্ষার্থীর মানসিক দৃঢ়তা ও সাহস অন্যদের জন্য উদাহরণ হয়ে থাকবে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বিদেশে কর্মী পাঠানোর পুরো প্রক্রিয়া অনলাইনে আনার উদ্যোগ নেওয়া হচ্ছে: প্রবাসীকল্যাণমন্ত্রী

মায়ের লাশ ঘরে রেখে পরীক্ষায় অংশ, এবার এইচএসসিতে পাস করলেন টাঙ্গাইলের দুই বোনের মতো সাহসী ছাত্রী

আপডেট সময় ০৭:৪২:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫