ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সম্পাদক আজিজুর রহমান আজাদ বলেছেন, ঢাকসু, জাকসু, চাকসু ও রাকসু নির্বাচনে ছাত্রদল শিক্ষার্থীদের কাছে গুজব ছড়িয়েছে। গুজব ছড়ানোর মাধ্যমে ছাত্রদল এখন ‘হাস্যরসাত্মক’ দলের রূপ নিয়েছে।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) রাতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আজাদ জানান, রাকসু নির্বাচনের সময় ছাত্রদল নেতা একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে শিক্ষার্থীদের আতঙ্কিত করার চেষ্টা করেছিলেন। কেন্দ্রীয় নেতা আমানুল্লাহ ভাইও সেই ভিডিওটি পোস্ট করেছিলেন। তিনি আরও বলেন, নির্বাচনের শেষ মুহূর্তে ভোট বয়কট করাও ছাত্রদলের ‘ট্রেন্ড’ হয়ে গেছে।
ছাত্রদল যদি ভোট বয়কট করে, তবে শিক্ষার্থীদের আস্থা হারাবে বলে আশাবাদ ব্যক্ত করেন আজাদ। তিনি আশা প্রকাশ করেন, ছাত্রদল গুজব ও বয়কটের রাজনীতির বাইরে বের হয়ে আসবে।

