ঢাকা , বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
হাম ও উপসর্গে আরও ১২ মৃত্যু বাংলাদেশের নির্বাচনে ভারতের ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’ অভিযোগ নাকচ করলেন বিক্রম মিশ্রি জুসের মান নিয়ে কথা কাটাকাটি, জামায়াত নেতাকে কুপিয়ে হত্যা ১১ বছরের মাদরাসা ছাত্রীর অন্তঃসত্ত্বা ঘটনা ঘিরে উত্তেজনা, চিকিৎসককে হুমকি চৌদ্দগ্রাম উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার অফিসে শিশুদের উপস্থিতি নিয়ে আলোচনা বিয়ে করছেন ডাকসু ভিপি সাদেক কায়েম, পাত্রী কে? বিতর্কিত মন্তব্যের পর ক্ষমা চাইলেন বাউলশিল্পী হাসিনা সরকার বাসস্ট্যান্ড দখল নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৮ ডিএনএ টেস্টে নির্দোষ প্রমাণিত ইমাম, ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার আপন ভাই কুষ্টিয়া সরকারি কলেজে বিক্ষোভের মুখে এমপি আমির হামজা

আবু সাঈদ হত্যা: মানবতাবিরোধী অপরাধ মামলায় সাবেক ভিসি হাসিবুরসহ ৩০ আসামির বিরুদ্ধে আজ ১৪তম দিনের সাক্ষ্যগ্রহণ

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৯:২৮:২৫ পূর্বাহ্ন, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫
  • ১৬৮ বার পড়া হয়েছে

চব্বিশের জুলাই আন্দোলনের প্রথম শহীদ—রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থী আবু সাঈদ হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক ভাইস চ্যান্সেলর হাসিবুর রশীদসহ ৩০ আসামির বিরুদ্ধে আজ রবিবার ১৪তম দিনের সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২–এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে তিন সদস্যের বিচারিক প্যানেলের সামনে আজকের সাক্ষ্য পেশ করা হবে। প্যানেলের অন্য সদস্যরা হলেন অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মঞ্জুরুল বাছিদ এবং জেলা ও দায়রা জজ নূর মোহাম্মদ শাহরিয়ার কবির।

এদিন নতুন একজন সাক্ষীর জবানবন্দি গ্রহণের কথা রয়েছে। পাশাপাশি ১৬ নম্বর সাক্ষী পুলিশ নায়েক আবু বকর সিদ্দিকের আংশিক অসমাপ্ত জেরা আজও সম্পন্ন করবেন আসামিপক্ষের আইনজীবীরা। গত ১৩ নভেম্বর তিনি প্রত্যক্ষদর্শী হিসেবে ২০২৩ সালের ১৬ জুলাই আবু সাঈদ হত্যাকাণ্ডের আগের ও পরের বিবরণ তুলে ধরেছিলেন।

মামলায় প্রসিকিউশনের পক্ষে শুনানি করছেন প্রসিকিউটর মিজানুল ইসলাম। তার সঙ্গে আছেন প্রসিকিউটর আবদুস সোবহান তরফদার, মঈনুল করিম, সাইমুম রেজা তালুকদার, আবদুস সাত্তার পালোয়ানসহ অন্যরা।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

হাম ও উপসর্গে আরও ১২ মৃত্যু

আবু সাঈদ হত্যা: মানবতাবিরোধী অপরাধ মামলায় সাবেক ভিসি হাসিবুরসহ ৩০ আসামির বিরুদ্ধে আজ ১৪তম দিনের সাক্ষ্যগ্রহণ

আপডেট সময় ০৯:২৮:২৫ পূর্বাহ্ন, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫