ঢাকা , সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
গণনায় নাটকীয় মোড়: ভবানীপুরে ঘুরে দাঁড়ালেন মমতা, পিছিয়ে শুভেন্দু জাকাত নিয়ে তাচ্ছিল্য করায় এমপি মনিকে ক্ষমা চাইতে হবে: ইসলামী আন্দোলন সারাদেশের জন্য বড় দুঃসংবাদ! প্রেমিকার মান ভাঙাতে ৪শ ফুট উঁচু বৈদ্যুতিক খুঁটি থেকে লাফ দেওয়ার পরিকল্পনা যুবকের চলছে ভোট গণনা: বিজেপি এগিয়ে ১১৮ আসনে, তৃণমূল ১০৮ গণনার শুরুতেই চমক: নিজ আসনেই পিছিয়ে পড়েছেন মমতা, এগিয়ে শুভেন্দু বাবর হয়তো তার মুখোমুখি হতে চাইবে না: নাহিদের প্রশংসায় হার্ডি গাজার ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে ৮ হাজারের বেশি মরদেহ রাত জেগে ভোট পাহারা দিতে বললেন মমতা বন্দ্যোপাধ্যায় জিজ্ঞাসাবাদ শেষে ছাড়া পেলেন কুমিল্লার সেই বিএনপি নেতা

মৃত্যুদণ্ডপ্রাপ্ত কামালকে দেশে ফিরিয়ে শাস্তির মুখোমুখি করতে আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু: প্রধান উপদেষ্টা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৭:১৩:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫
  • ৩৫৯ বার পড়া হয়েছে

মহান বিজয় দিবস উপলক্ষে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস জানিয়েছেন, জুলাই আন্দোলনের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধ মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ভারত থেকে দেশে ফেরানোর জন্য আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়েছে।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় দেওয়া ভাষণের শুরুতে তিনি দেশবাসীকে বিজয় দিবসের শুভেচ্ছা জানান। এ সময় তিনি বলেন, মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগ অন্যায় ও অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর চিরন্তন প্রেরণা। জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়েও সেই প্রেরণার ধারাবাহিকতা এগিয়ে গেছে।

শরিফ ওসমান হাদির ওপর হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে ড. ইউনূস বলেন, এ হামলা শুধু একজন ব্যক্তির ওপর নয়, বরং বাংলাদেশের অস্তিত্বের ওপর সরাসরি আঘাত।

তিনি বলেন, ‘নির্বাচন হয়ে গেলে তাদের বন্ধুরা তাদের সাহায্য করতে পারবে না, তাই নির্বাচনের আগেই তাদের ফিরতে হবে। কেউ দেশের অগ্রযাত্রাকে রুখে দিতে পারবে না। পরাজিত শক্তি আর কোনোদিন ফিরে আসতে পারবে না।’

প্রধান উপদেষ্টা জানান, প্রশাসনকে আরও কার্যকর ও নিরপেক্ষ করতে একাধিক রদবদল করা হয়েছে, যাতে ভোটাররা নিরাপদ ও নির্ভীকভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন।

উৎসবমুখর ও শান্তিপূর্ণ নির্বাচনে সবার অংশগ্রহণ কামনা করে তিনি বলেন, ‘বেগম খালেদা জিয়া দেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তি। তার পরিবারের সঙ্গে আলোচনা করে সরকার প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ গ্রহণ করছে।’

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

গণনায় নাটকীয় মোড়: ভবানীপুরে ঘুরে দাঁড়ালেন মমতা, পিছিয়ে শুভেন্দু

মৃত্যুদণ্ডপ্রাপ্ত কামালকে দেশে ফিরিয়ে শাস্তির মুখোমুখি করতে আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু: প্রধান উপদেষ্টা

আপডেট সময় ০৭:১৩:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫