ঢাকা , বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
‘বাংলাদেশে হামাসের তৎপরতা রয়েছে, নজরদারিতে রেখেছে ইসরায়েল’ পিলারের কাছে মাটি অপসারণে পদ্মা সেতুর কোনো ঝুঁকি নেই: সেতুমন্ত্রী পবিত্র কাবার গিলাফের ক্যালিগ্রাফিতে বাংলাদেশি বংশোদ্ভূত শিল্পীর গৌরবময় অবদান নিরাপত্তার ঘেরাটোপে সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেওয়ার আহ্বান: প্রধানমন্ত্রী কারাগারে অভিনেতা জাহের আলভী বাংলাদেশ ও পাকিস্তানে হামাসের তৎপরতা নজরদারিতে: ইসরায়েলি রাষ্ট্রদূত বঙ্গোপসাগরে সাবমেরিন মোতায়েনের পরিকল্পনা পাকিস্তানের!, অস্বস্তি ভারতের? সামরিক জীবনে ধর্মীয় অনুশাসন মেনে চলার গুরুত্ব অপরিসীম: সেনাপ্রধান ইউনূস-নুরজাহানের শাস্তির দাবিতে আ.লীগের ঝটিকা মিছিল, ককটেল বিস্ফোরণ রাজধানীতে আবারও কক’টেল বি’স্ফো’’রণ

হাদির অবস্থা এখনও সংকটাপন্ন, অপারেশনের অপেক্ষায় ডাক্তাররা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:২২:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫
  • ৩৯৪ বার পড়া হয়েছে

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদি গুলিবিদ্ধ অবস্থায় বর্তমানে সিঙ্গাপুর জেনারেল হাসপাতাল (এসজিএইচ)-এ চিকিৎসাধীন। সোমবার সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতাল কর্তৃপক্ষ তার সুচিকিৎসার জন্য বিশেষায়িত মেডিকেল টিম গঠন করেছে।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নিউরো সার্জন ডা. আব্দুল আহাদ জানিয়েছেন, মঙ্গলবার দুপুরে স্বাস্থ্য রিপোর্ট পর্যালোচনা করে হাসপাতালের চিকিৎসকরা হাদির শারীরিক অবস্থা এখনও সংকটাপন্ন এবং অপরিবর্তিত রয়েছে। চিকিৎসকদের মতে, তিনি এখনো জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন।

এসজিএইচ-এর নিউরোসার্জনদের সর্বশেষ মূল্যায়ন অনুযায়ী, হাদির মস্তিষ্কে রক্ত সরবরাহ কমে যাওয়া (ইস্কেমিক পরিবর্তন) এবং ফোলা (ইডেমা) এখনো কমেনি। চিকিৎসকেরা একটি গুরুত্বপূর্ণ ‘টাইম উইন্ডো’-এর মধ্যে শরীরের ইতিবাচক সাড়া পাওয়ার ওপর ভবিষ্যতের উন্নতির সম্ভাবনা দেখছেন।

ডা. আহাদ জানান, হাদির বাম পাশের ইস্কেমিক পরিবর্তন অপরিবর্তিত এবং ব্রেন স্টেমে আঘাতের কারণে ভেন্ট্রিকুলার সিস্টেমে চাপ তৈরি হয়েছে, যা চিকিৎসকদের জন্য বড় চ্যালেঞ্জ।

হাদির বড় ভাই ওমর জানিয়েছেন, ব্রেন ছাড়া হাদির বাকি অর্গানগুলো কৃত্রিম ভেন্টিলেশনের মাধ্যমে সচল রাখা হয়েছে। তিনি বলেন, হাদির ব্রেইনের মধ্যে বুলেটের টুকরো আটকে আছে, যার জন্য অপারেশন প্রয়োজন, কিন্তু বর্তমানে তার শরীর অপারেশনের জন্য প্রস্তুত নয়।

ডা. আব্দুল আহাদ আরও নিশ্চিত করেছেন, হাদির জিসিএস স্কোরে কোনো পরিবর্তন দেখা যায়নি। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো যে হাদি চোখ খুলেছেন বা অবস্থার উন্নতি হয়েছে—এ ধরনের তথ্য সত্য নয়।

চিকিৎসকরা জানিয়েছেন, জ্ঞান ফিরে আসার সম্ভাবনা এখনই নির্দিষ্টভাবে বলা সম্ভব নয়, তবে চিকিৎসাবিজ্ঞানের সীমাবদ্ধতার মধ্যেও অনেক সময় অপ্রত্যাশিত পরিবর্তন ঘটতে পারে। হাদির পরিবার ও সহকর্মীরা দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন এবং গুজব বা অনুমানভিত্তিক তথ্য ছড়ানো থেকে বিরত থাকার অনুরোধ জানিয়েছেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

‘বাংলাদেশে হামাসের তৎপরতা রয়েছে, নজরদারিতে রেখেছে ইসরায়েল’

হাদির অবস্থা এখনও সংকটাপন্ন, অপারেশনের অপেক্ষায় ডাক্তাররা

আপডেট সময় ১০:২২:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫