ঢাকা , সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পশ্চিমবঙ্গে ক্ষমতায় যেতে যতো আসন দরকার পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠন করবে: শুভেন্দু অধিকারী মবের জননী রিজওয়ানা: আনিস আলমগীর আমার জীবনে গুরুত্বপূর্ণ অধ্যায় শুরু হলো: মাহমুদা মিতু পশ্চিমবঙ্গে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে বিজেপি এনসিপিকে বিদায় জানানোর সময় হয়েছে: শাহরিয়ার কবির আগে বায়তুল মালের চাঁদা প্রদান নাকি বউয়ের চিকিৎসা?: জামায়াত এমপি মাসুদকে রাশেদ প্রধানমন্ত্রীর দেওয়া বোনাস থেকে চাঁদা আদায়ের অভিযোগ ফেডারেশনের বিরুদ্ধে গণনায় নাটকীয় মোড়: ভবানীপুরে ঘুরে দাঁড়ালেন মমতা, পিছিয়ে শুভেন্দু জাকাত নিয়ে তাচ্ছিল্য করায় এমপি মনিকে ক্ষমা চাইতে হবে: ইসলামী আন্দোলন

হাসনাতের নির্বাচনী প্রচারণা থেকে সন্দেহভাজন ২ ব্যক্তি আটক, জিজ্ঞাসাবাদ

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৭:৩৬:২৭ অপরাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫
  • ৮৬৯ বার পড়া হয়েছে

জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহর নির্বাচনী প্রচারণাকালে সন্দেহভাজন দুই ব্যক্তিকে আটক করে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। পরিচয় নিশ্চিত হওয়ার পর তাদের ছেড়ে দেওয়া হয়।

বুধবার (১৭ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে কুমিল্লার দেবীদ্বার উপজেলায় হাসনাত আব্দুল্লাহর নির্বাচনী প্রচারণা শুরু হয়। এ সময় প্রচারণায় অংশ নেওয়া তিনজন ব্যক্তিকে সন্দেহজনক মনে করে পুলিশ। একপর্যায়ে তাদের মধ্যে দুজনকে আটক করে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা।

পরে স্থানীয়দের সহায়তায় আটক ব্যক্তিদের পরিচয় যাচাই করা হলে সন্দেহের কোনো ভিত্তি না পাওয়ায় তাদের ছেড়ে দেওয়া হয়।

পুলিশ জানিয়েছে, হাসনাত আব্দুল্লাহর নিরাপত্তা নিশ্চিত করতে তারা সর্বক্ষণ তৎপর রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদের মাধ্যমে আটক দুইজনের পরিচয় নিশ্চিত হওয়ায় আইনগত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

পশ্চিমবঙ্গে ক্ষমতায় যেতে যতো আসন দরকার

হাসনাতের নির্বাচনী প্রচারণা থেকে সন্দেহভাজন ২ ব্যক্তি আটক, জিজ্ঞাসাবাদ

আপডেট সময় ০৭:৩৬:২৭ অপরাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫