গত ৫০বছরে সরাইল আশুগঞ্জ উপজেলায় কোনো কাজ হয়েছে বলে আমার মনে হয়না, বিশেষ করে গত ১৫ বছরেও কোনো কাজ হয়নি, সরকারি বরাদ্দের অর্থ যদি দুর্নীতি লুটপাট না হয় তাহলে উন্নয়ন এবং অনেক কাজ করা সম্ভব বলে মন্তব্য করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল আশুগঞ্জ এবং বিজয়নগর আংশিক)আসনে স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা।

শুক্রবার (১৬জানুয়ারী) সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার নোয়াগাও ইউনিয়নের তেরকান্দা ও আখিতারা গ্রামে সাধারণ মানুষের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন।

তিনি বলেন,স্বাধীনতার ৫৫বছরে সারাদেশের ভাগ্য বদলালেও বদলায়নি সরাইল আশুগঞ্জবাসীর ভাগ্য,সবচেয়ে অবহেলিত জনগোষ্ঠী রাস্তা ঘাটের বেহাল অবস্থা,ঢাকা সিলেট মহাসড়রের ও উন্নয়ন হয়নি। আপনারা যদি আমার পাশে থাকেন আমার বিশ্বাস এই দুইটি উপজেলাকে মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে পারবো।

তিনি আরও বলেন, আমার বাবার স্বপ্ন ছিলো আধুনিক বিজয়নগর আধুনিক সরাইল আধুনিক আশুগঞ্জ উপজেলা হিসেবে গড়ে তোলা,আল্লাহর হুকুম হলে আমি তা বাস্তবায়ন করবো ইনশা আল্লাহ। রাস্তাঘাট, হাসপাতাল, কবরস্থান, স্কুল কলেজ, মাদ্রাসা, মন্দিরসহ উন্নয়ন মূলক সামাজিক কাজের মাধ্যমে আধুনিক উপজেলা বাস্তবায়নে নিরলস পরিশ্রম করবো।