ঢাকা , শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
জামায়াতের ফেসবুক পেজে বিজয়ী ৩৮ প্রার্থীর নাম ৫০ কেন্দ্রে জামায়াত প্রার্থী ডা. তাহের বড় ব্যবধানে এগিয়ে ঢাকা-১০ আসনে ৪ কেন্দ্রের ফলে এগিয়ে বিএনপি যশোর-২ চৌগাছা ৬০ কেন্দ্রে জামায়াত এগিয়ে, ধানের শীষ পেছনে কুষ্টিয়া-৩ আসনে ৪৫ কেন্দ্রে এগিয়ে জামায়াতে ইসলামী প্রার্থী মুফতি আমির হামজা নিজ কেন্দ্রে ৫ ভোটে পরাজিত জামায়াত আমির ডা. শফিকুর রহমান, জয়ী ধানের শীষের শফিকুল ইসলাম খান ধানের শীষে বিজয়ী নাসির উদ্দিন চৌধুরী, শুভেচ্ছা জানালেন জামায়াত প্রার্থী শিশির মনির ঝিনাইদহ-১ আসনে ধানের শীষে জয়ী সাবেক অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান ঢাকা-১৫ আসনে ৩০ কেন্দ্রে এগিয়ে ডা. শফিকুর রহমান, দেশজুড়ে শান্তিপূর্ণভাবে শেষ ভোটগ্রহণ ঢাকা-৬ আসনে তিন কেন্দ্রে এগিয়ে ইশরাক হোসেন, ধানের শীষে ২৮০০ ভোট

২৫৩ আসনে প্রার্থী চূড়ান্ত, ৪৭ আসন নিয়ে নতুন সমীকরণ জামায়াত জোটে

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:৪৭:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬
  • ৯৫ বার পড়া হয়েছে

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জামায়াতের নেতৃত্বাধীন ১০ দলীয় জোট ইতোমধ্যে সমঝোতার মাধ্যমে ২৫৩টি সংসদীয় আসনে প্রার্থী চূড়ান্ত করেছে।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাতে এই সমঝোতার তথ্য প্রকাশ করেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।

তার ভাষ্যমতে, চুক্তি অনুযায়ী জামায়াতে ইসলামী ১৭৯টি আসনে প্রার্থী দেবে। এ ছাড়া জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ৩০টি, বাংলাদেশ খেলাফত মজলিস ২০টি, খেলাফত মজলিস ১০টি, লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) ৭টি, এবি পার্টি ৩টি, বাংলাদেশ ডেমোক্রেটিক পার্টি (বিডিপি) ২টি এবং নেজামে ইসলাম ২টি আসনে প্রার্থী ঘোষণা করেছে।

প্রাথমিক পর্যায়ে অবশিষ্ট ৪৭টি আসন ইসলামী আন্দোলন বাংলাদেশের জন্য নির্ধারিত থাকলেও শুক্রবার বিকেলে দলটি আনুষ্ঠানিকভাবে জানায়, তারা জোট ছাড়ছে এবং এককভাবে ২৬৮টি আসনে নির্বাচনে অংশ নেবে।

ইসলামী আন্দোলন বাংলাদেশের এই সিদ্ধান্তের ফলে জোটে অবশিষ্ট থাকা ৪৭টি আসনে প্রার্থী নির্ধারণ নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, এসব আসন সমঝোতার ভিত্তিতে জোটভুক্ত অন্যান্য শরিক দলের মধ্যে বণ্টন করা হবে।

নাম প্রকাশে অনিচ্ছুক জোটের এক নেতা জানান, অবশিষ্ট ৪৭টি আসনের মধ্যে ৩৫ থেকে ৪০টি আসনে জামায়াতে ইসলামী প্রার্থী দিতে পারে। বাকি ৭ থেকে ১২টি আসন এনসিপি, বাংলাদেশ খেলাফত আন্দোলন, এবি পার্টিসহ অন্যান্য শরিকদের মধ্যে ভাগ করে দেওয়ার সম্ভাবনা রয়েছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

জামায়াতের ফেসবুক পেজে বিজয়ী ৩৮ প্রার্থীর নাম

২৫৩ আসনে প্রার্থী চূড়ান্ত, ৪৭ আসন নিয়ে নতুন সমীকরণ জামায়াত জোটে

আপডেট সময় ১২:৪৭:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬