পূর্ব শত্রুতার জেরে কলেজ ছাত্র ছিমিল হাসানকে (১৯) বন্ধু দিয়ে ডেকে নিয়ে মিথ্যা অপবাদ দিয়ে হাত পা বেঁধে রাতভর অমানবিক নির্যাতন করা হয়। এ ঘটনাটি ঘটেছে ঘাটাইল থানার যোগীহাটি গ্রামে।
গতকাল শুক্রবার (১৬ জানুয়ারি) রাতে কলেজ ছাত্র ছিমিল হাসানকে বন্ধু দিয়ে ডেকে নিয়ে যোগীহাটি বাজারের একটি দোকানে আটকে ফেলে। এর পর অমানবিক নির্যাতন করা হয়।
স্থানীয়দের থেকে জানা যায়, ছেলেটির গ্রামের বাড়ি লোকের পাড়া। তার বাবার নাম ফারুক তালুকদার।
ছেলেটির পরিবার থেকে জানায়, রাজনৈতিক দ্বন্দ্বের কারণে বন্ধু দিয়ে ডেকে নিয়ে ফাঁদে ফেলে যোগীহাটি গ্রামের তথাকথিত কিছু সন্ত্রাসীরা মিথ্যে অপবাদ দিয়ে সারারাত বেঁধে রেখে টর্চার করে এবং সকাল বেলা লাইভ ভিডিও করে মানহানির চেষ্টা করে সোশ্যাল মিডিয়াতে আপলোড করে।
কিন্তু ঘটনা স্থলে পুলিশ পৌঁছালে এলাকার স্থানীয় কিছু লোক বিভ্রান্তিমূলক কথা বলে পুলিশকে সরিয়ে নেয়। পুলিশের কাছে হস্তান্তর না করে এলাকাভিত্তিক মিটিয়ে নিবে বলে পাঠিয়ে দেয়। এবং পুনরায় নির্যাতন শুরু করে। এই ঘটনা দেখে লোকের পাড়ার লোকজন সন্ত্রাসীদের কাছ থেকে তাকে উদ্ধার করে নিয়ে আসে । এ ঘটনার তীব্র নিন্দা জানাই এবং দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানাই। এর ব্যবস্থা আইনি ভাবে নেওয়া হবে।
বর্তমানে ছেলেটি হাসপাতালে চিকিৎসাদিন অবস্থায় রয়েছে। তার অবস্থা খুবই গুরুতর।

