ঢাকা , বুধবার, ১৭ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তির ১৪ দফা ‘ফাঁস’, সারাদেশে নিরবিচ্ছিন্ন রেল ব্যবস্থা গড়ে তোলার উদ্যোগ নিয়েছে সরকার আবাসিক হল থেকে ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার, হত্যার অভিযোগে ভাঙচুর চিকিৎসা নিতে অসুস্থ হনুমান নিজেই হাজির প্রাইভেট ক্লিনিকে উপসাগর থেকে তেল পাচারে ইরানের ‘চোরাচালান’ কৌশল ব্যবহার করছে যুক্তরাষ্ট্র এমবাপ্পের জোড়া গোলে জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু ফ্রান্সের ইরানের ড্রেসিংরুমে গিয়ে উৎসাহ দিলেন ফিফা প্রধান প্রেমের টানে বাংলাদেশে এসে ‘হুলুস্থুল কাণ্ড’ চীনা যুবকের ‘ইরানের কাছে আত্মসমর্পণ করেছেন ট্রাম্প’,  উদ্বিগ্ন কট্টরপন্থি রিপাবলিকানরা প্রথমার্ধে গোল নেই, সমতায় ফ্রান্স ও সেনেগাল

জরুরি বৈঠকে বসেছে জামায়াতে ইসলামী

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:০৪:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬
  • ৯২ বার পড়া হয়েছে

এবার ইসলামী আন্দোলন বাংলাদেশের সংবাদ সম্মেলনের পরিপ্রেক্ষিতে আজ শনিবার (১৭ জানুয়ারি) জরুরি বৈঠকে বসেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সকাল ৯টায় মগবাজার দলটির কেন্দ্রীয় কার্যালয়ে শুরু হয় বৈঠকটি।

এদিকে জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এবং মিডিয়া ও প্রচার বিভাগের সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের বিষয়টি নিশ্চিত করেছেন। জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানহ কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্য সদস্যরা বৈঠকে উপস্থিত আছেন বলেও জানিয়েছেন তিনি।

এর আগে গত বৃহস্পতিবার রাতে ২৫৩ আসনে সমঝোতার ঘোষণা দেয় জামায়াত, জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) ১০ দল। জানানো হয়, ইসলামী আন্দোলন বাংলাদেশের সঙ্গে আলোচনা চলমান রয়েছে। তবে শুক্রবার দুপুরে সংবাদ সম্মেলন করে জামায়াতের অসহযোগিতার অভিযোগ তুলে ২৬৮ আসনে একক নির্বাচন করার ঘোষণা দেয় ইসলামী আন্দোলন। বাকি ৩২ আসনে বিএনপি ও জাতীয় পার্টি বাদে সমমনা দলগুলোর প্রার্থীদের সমর্থনের কথা জানায় দলটি।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ইরান-যুক্তরাষ্ট্র চুক্তির ১৪ দফা ‘ফাঁস’,

জরুরি বৈঠকে বসেছে জামায়াতে ইসলামী

আপডেট সময় ১০:০৪:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬