ঢাকা , মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
রংপুরে চার খুন হত্যার আগে-পরে ৮০ বার ফোনালাপ হয় আসামিদের: পুলিশ ১১০ প্রতিযোগীকে পেছনে ফেলে ইউরোপে তৃতীয় বাংলাদেশি হাফেজ সাদ ছাত্রদল নেতার হুমকির পর পদত্যাগ করলেন চবির হল প্রভোস্ট বিদ্যুৎ সংকট: ‘১২ ঘণ্টায় ৯ বার লোডশেডিং, এলেও ২০ মিনিটের বেশি থাকে না’ আর কোনো মায়ের কোল যেন খালি না হয়: আছিয়ার মা নির্বাচনের ৭ বছর পর রাশেদ খাঁনকে ডাকসুর জিএস ঘোষণা ধারের টাকা ফেরত না দেওয়ায় আওয়ামী লীগ নেত্রীর ৬ মাসের কারাদণ্ড বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী কাল: দেশবাসীকে তারেক রহমানের শুভেচ্ছা বার্তা মাদ্রাসাছাত্রীদের উত্ত্যক্তের অভিযোগে যুবকের গলায় জুতার মালা দিয়ে এলাকা ঘুরানো হলো পদ্মা সেতুতে উল্টে গেল যাত্রীবাহী বাস, গুরুতর আহত ১০

নারীকে বাদ দিয়ে দেশে কোনোদিন গণতন্ত্র ঘটবে না: উপদেষ্টা শারমীন

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০১:৪১:২৯ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬
  • ২২৪ বার পড়া হয়েছে

নারীদের বাদ দিয়েছে দেশে কোনোদিন গণতন্ত্র ঘটবে না বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণ এবং নারী ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমীন এস মুরশিদ। আজ শনিবার (১৭ জানুয়ারি) সকালে রাজধানীর ওসমানি স্মৃতি মিলনায়তনে গণভোটে নারীর অংশগ্রহণ নিশ্চিত করতে দেশব্যাপী সচেতনতামূলক কার্যক্রম এবং নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে কুইক রেসপন্স টিমের সূচনা অনুষ্ঠানে এই মন্তব্য করেন তিনি।

এদিকে শারমীন এস মুরশিদ বলেন, ‘৫১টি দলের ভেতরে ২৩টি দল নারীর অংশগ্রহণকে গুরুত্ব দেয়নি। নারীকে বাদ দিয়ে গণতন্ত্র এ দেশে ঘটবে না।’

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নারীদের নিরাপত্তা রক্ষায় কুইক রেসপন্স টিম কার্যকর ভূমিকা রাখবে জানিয়ে তিনি বলেন, ‘নারী ও শিশু মন্ত্রণালয় প্রথমবারের মতো কুইক রেসপন্স টিম (কিউআরটি) প্রকল্প নিয়েছে। যার ফলে এই মন্ত্রণালয় সরাসরি গ্রামে পৌঁছাতে পারবে।’

গণতন্ত্র রক্ষায় সরকারের পাশাপাশি তরুণ প্রজন্মকেও একত্রে কাজ করার আহ্বান জানান এই উপদেষ্টা। তিনি বলেন, ‘এই মন্ত্রণালয় ৫২ শতাংশ নারী ও শিশুর অবিভাবক হিসেবে কাজ করবে। তাদের রক্ষা, সুযোগ সুবিধা নিশ্চিত, ক্ষমতায়ন, শিক্ষা সবটাই এই মন্ত্রণালয়ের দায়িত্ব। কাঠামোগত দক্ষতা, জনবলের দক্ষতা সবকিছুর নিশ্চয়তা দেয়া হবে।’

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

রংপুরে চার খুন হত্যার আগে-পরে ৮০ বার ফোনালাপ হয় আসামিদের: পুলিশ

নারীকে বাদ দিয়ে দেশে কোনোদিন গণতন্ত্র ঘটবে না: উপদেষ্টা শারমীন

আপডেট সময় ০১:৪১:২৯ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬