ঢাকা , বুধবার, ১৭ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তির ১৪ দফা ‘ফাঁস’, সারাদেশে নিরবিচ্ছিন্ন রেল ব্যবস্থা গড়ে তোলার উদ্যোগ নিয়েছে সরকার আবাসিক হল থেকে ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার, হত্যার অভিযোগে ভাঙচুর চিকিৎসা নিতে অসুস্থ হনুমান নিজেই হাজির প্রাইভেট ক্লিনিকে উপসাগর থেকে তেল পাচারে ইরানের ‘চোরাচালান’ কৌশল ব্যবহার করছে যুক্তরাষ্ট্র এমবাপ্পের জোড়া গোলে জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু ফ্রান্সের ইরানের ড্রেসিংরুমে গিয়ে উৎসাহ দিলেন ফিফা প্রধান প্রেমের টানে বাংলাদেশে এসে ‘হুলুস্থুল কাণ্ড’ চীনা যুবকের ‘ইরানের কাছে আত্মসমর্পণ করেছেন ট্রাম্প’,  উদ্বিগ্ন কট্টরপন্থি রিপাবলিকানরা প্রথমার্ধে গোল নেই, সমতায় ফ্রান্স ও সেনেগাল

আমি গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার লিফলেট বিতরণ করেছি, নির্বাচনের প্রচার-প্রচারণা চালাইনি: ইসিকে মামুনুল হক

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০২:১৭:৪৮ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬
  • ১৪৮ বার পড়া হয়েছে

এবার নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে নির্বাচন কমিশনের (ইসি) দেওয়া কারণ দর্শানোর নোটিশের লিখিত জবাব দিয়েছেন ঢাকা-১৩ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ও বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। আজ শনিবার (১৭ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে উপস্থিত হয়ে তিনি এই ব্যাখ্যা দেন। ‎কমিশন এখন তার দেওয়া ব্যাখ্যা পর্যালোচনা করে পরবর্তী আইনি পদক্ষেপের বিষয়ে সিদ্ধান্ত নেবে।

লিখিত জবাব দেওয়ার পর মামুনুল হক সাংবাদিকদের বলেন, ‘আমি গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়ে লিফলেট বিতরণ করেছি ঠিকই, তবে নিজ নির্বাচনি এলাকার জন্য কোনো ধরনের প্রচার-প্রচারণা চালাইনি।’

তিনি আরো দাবি করেন, তার কার্যক্রমকে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে এবং তিনি সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক কোনো প্রচারণায় অংশ নেননি। উল্লেখ্য, গত ১৪ জানুয়ারি মাওলানা মামুনুল হককে কারণ দর্শানোর নোটিশ দিয়েছিল ইসি।

নোটিশে বলা হয়, গত ১৩ জানুয়ারি বিকেলে ইসি ভবনের সামনে অনুসারীদের নিয়ে লিফলেট বিতরণ করেন মামুনুল হক, যা বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত হয়। আগামী ১২ ফেব্রুয়ারি ভোটের দিন নির্ধারিত রয়েছে। কমিশনের মতে, ভোটগ্রহণের তিন সপ্তাহ আগে এ ধরনের কার্যক্রম ‘সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫’-এর ৩ ও ১৮ বিধির সুস্পষ্ট লঙ্ঘন। এই অভিযোগেই তাকে ১৭ জানুয়ারি বিকেল ৫টার মধ্যে ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ইরান-যুক্তরাষ্ট্র চুক্তির ১৪ দফা ‘ফাঁস’,

আমি গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার লিফলেট বিতরণ করেছি, নির্বাচনের প্রচার-প্রচারণা চালাইনি: ইসিকে মামুনুল হক

আপডেট সময় ০২:১৭:৪৮ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬