ঢাকা , বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সামরিক জীবনে ধর্মীয় অনুশাসন মেনে চলার গুরুত্ব অপরিসীম: সেনাপ্রধান ইউনূস-নুরজাহানের শাস্তির দাবিতে আ.লীগের ঝটিকা মিছিল, ককটেল বিস্ফোরণ রাজধানীতে আবারও কক’টেল বি’স্ফো’’রণ ‘বড় টুর্নামেন্টে’ পেনাল্টি ছাড়া পাঁচ বছর ধরে গোল পান না রোনালদো! আমার পা ভেঙে গেলেও মেসি কার্ড পেত না: আলজেরিয়া ডিফেন্ডার কিশোরী গৃহকর্মীকে গরম কড়াই দিয়ে ছ্যাঁকা, এএসআই দম্পতি গ্রেপ্তার ইমামতি করতে গিয়ে পুলিশের চোখ ফাঁকি, সিজদায় মুসল্লিদের রেখে পালালেন আসামি ‘দেবদূতের মতো দেখায়, কিন্তু টোটাল কিলার’—মোদিকে নিয়ে ট্রাম্পের ব্যতিক্রমী মন্তব্য নেতাকে শুভেচ্ছা জানাতে গিয়ে হার্ট অ্যাটাকে বিএনপি কর্মীর মৃত্যু সংসদে আমি অসুস্থ ছিলাম, কি বলেছি-তা বুঝতে পারছি না: জামায়াত এমপি

নির্বাচন কমিশন ও একটি দল নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সুযোগ খুঁজছে: সালাহউদ্দিন আহমদ

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০২:৩৫:৩৪ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬
  • ১৩১ বার পড়া হয়েছে

এবার নির্বাচন কমিশন ও একটি রাজনৈতিক দল নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সুযোগ খুঁজছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। শনিবার দুপুরে রাজধানীর শেরে বাংলা নগরের বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আওয়ামী লীগ কর্তৃক গুম, খুন ও নির্যাতনের শিকার ব্যক্তিদের পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘আমাদের নেতা শহীদদের কবর জিয়ারতের মাধ্যমে তার প্রথম সফর শুরু করতে চেয়েছিলেন। রংপুরে আবু সাঈদের কবর জিয়ারত ও পুষ্পমাল্য অর্পণের কর্মসূচি ঘোষণা করা হয়েছিল। নির্বাচন কমিশনের অনুরোধে শান্তির স্বার্থে আমরা সেই কর্মসূচি স্থগিত করেছি।’

তিনি বলেন, ‘নির্বাচন কমিশন এবং আরেকটি রাজনৈতিক দল এটিকে আমাদের দুর্বলতা হিসেবে ভেবেছে। কিন্তু এটি দুর্বলতা নয়, এটি আমাদের ভদ্রতা। এরপর থেকে নির্বাচন কমিশন ও একটি দল যেভাবে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে এবং নানা কৌশলে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সুযোগ খুঁজছে, আমরা সে সুযোগ দেবো না।’

বিএনপির এই নেতা আরও বলেন, যারা গণতন্ত্রের উত্তরণের পথকে বাধাগ্রস্ত করতে চায়, তাদের কোনো ছাড় দেওয়া হবে না।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

সামরিক জীবনে ধর্মীয় অনুশাসন মেনে চলার গুরুত্ব অপরিসীম: সেনাপ্রধান

নির্বাচন কমিশন ও একটি দল নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সুযোগ খুঁজছে: সালাহউদ্দিন আহমদ

আপডেট সময় ০২:৩৫:৩৪ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬