ঢাকা , সোমবার, ১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
স্ত্রী ‘ফিলিস্তিনের পক্ষে’ কাজ করায় যুক্তরাষ্ট্রে তোপের মুখে মেয়র মামদানি পবিত্র লাইলাতুল কদর উপলক্ষে দেশবাসীকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা হরমুজ প্রণালিতে যুদ্ধজাহাজ পাঠাবে না, সাফ জানিয়েছে অস্ট্রেলিয়া সৈয়দপুরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সাহস থাকলে ট্রাম্প পারস্য উপসাগরে জাহাজ পাঠিয়ে দেখাক: আইআরজিসি যুদ্ধের ভালো খবর দেখাও, নয়তো লাইসেন্স বাতিল: ট্রাম্প প্রশাসনের হুমকি শক্তিশালী ‘সেজিল’ ক্ষেপণাস্ত্র মোতায়েন করল ইরান ইরান যুদ্ধে সহায়তা না করলে ন্যাটোর ভবিষ্যৎ অন্ধকার: ট্রাম্প দুবাই ও দোহা’র কিছু জায়গা থেকে সাধারণ মানুষকে সরে যেতে বলল ইরান জাপানের মিতসুইয়ের সঙ্গে কৌশলগত অংশীদারত্বে স্বপ্ন

সংবিধান সংস্কার পরিষদের শপথ না নেওয়ায় বিতর্ক, আইনি ব্যাখ্যা দিলেন শিশির মনির

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০১:৩০:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬
  • ৯৭ বার পড়া হয়েছে

এবার সংসদ সদস্য ও সংবিধান সংস্কার প্রক্রিয়ার সদস্য হিসেবে শপথ নিয়ে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে। মঙ্গলবার (১৭ জুলাই) নতুন সংসদ সদস্য হিসেবে শপথ নিলেও বাদ রাখে সংবিধান সংস্কার পরিষদের সদস্যের শপথের বিষয়টি। এরপরই বিষয়টি নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দেন সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির। স্ট্যাটাসে তিনি সংষ্কার পরিষদের সদস্য হিসেবে বিএনপি শপথ না নেওয়ার বিষয়ে আইনি অবস্থান স্পষ্ট করতে সংশ্লিষ্ট আইনের ধারা তুলে ধরেন।

তিনি লিখেন, ‘মাননীয় সংসদ সদস্য জনাব সালাহউদ্দিন আহমেদ সাহেবের বক্তব্য শুনলাম। ঐক্যমত্য কমিশনেও অনেক বক্তব্য শুনেছি। তিনি আমার আইন বিভাগের বড় ভাই। সেজন্য মিটিংয়ের বাহিরেও অনেক বিষয়ে আলোচনা হয়েছে। আজকে আমার ভাই ১৮০ ডিগ্রী ঘুরে গেলেন। দেখুন এই বিষয়ে আইন কি বলে?’

জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ, ২০২৫আইনের ৯ নম্বর ধারারশপথ এবং শপথ পাঠ পরিচালনাসংক্রান্ত ওই আইনে বলা হয়, ‘নির্বাচিত প্রতিনিধিগণ সংসদসদস্য হিসাবে শপথ গ্রহণের পর একই শপথ অনুষ্ঠানে এই আদেশের তফসিল২ অনুযায়ী পরিষদসদস্য হিসাবে শপথ গ্রহণ বা ঘোষণা (এই অনুচ্ছেদেশপথবলিয়া অভিহিত) করিবেন এবং অনুরূপ শপথপত্রে বা ঘোষনাপত্রে স্বাক্ষর দান করিবেন।২ নং অংশে বলা হয়, ‘সংসদ নির্বাচনে নির্বাচিত সংসদসদস্যদের ক্ষেত্রে যিনি শপথপাঠ পরিচালনা করিবেন তিনিই এই আদেশের তফসিল২ এ বিধৃত ফরমে পরিষদসদস্যদের শপথপাঠ পরিচালনা করিবেন।

যদিও বিএনপি থেকে নির্বাচিত কক্সবাজার১ আসনের এমপি সালাহউদ্দিন আহমদ বলেন, ‘সংবিধান সংস্কার পরিষদের শপথ ফরম থাকলেও আমরা (বিএনপি) কেউ সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত হইনি। এছাড়া সংবিধানে এটা এখনও ধারণ করা হয়নি। গণভোটের রায় অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদ গঠিত হলে সেটা সংবিধানে আগে ধারণ করতে হবে। এবং সংবিধান সংস্কার পরিষদের সদস্যদের কে শপথ নেওয়াবেন, সেটা বিধান করতে হবে। সংবিধান সংস্কার পরিষদের শপথের বিধান সংবিধানে নেই। আমরা সংবিধান মেনে এ পর্যন্ত চলছি, সামনের দিনেও চলব।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

স্ত্রী ‘ফিলিস্তিনের পক্ষে’ কাজ করায় যুক্তরাষ্ট্রে তোপের মুখে মেয়র মামদানি

সংবিধান সংস্কার পরিষদের শপথ না নেওয়ায় বিতর্ক, আইনি ব্যাখ্যা দিলেন শিশির মনির

আপডেট সময় ০১:৩০:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬