ঢাকা , রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সিরাজগঞ্জে বজ্রপাতে ২ জনের মৃত্যু নতুন মামলায় আইভীকে গ্রেপ্তার না করার নির্দেশ জামিন পেলেন খালেদা জিয়ার গাড়িবহরে হামলার আসামি ছাত্রলীগ নেতা বাড্ডায় বাসা থেকে ঢাবি ছাত্রীর মরদেহ উদ্ধার, চিরকুটে লেখা শিক্ষকের নাম গত ৩ বছরে ৪০০ পোশাক কারখানা বন্ধ হয়ে গেছে: বিজিএমইএ আবার আগ্রাসন হলে ‘প্রত্যাশার চেয়ে ভয়াবহ’ পাল্টা হামলার হুঁশিয়ারি ইরানের খাগড়াছড়িতে নিষিদ্ধ ছাত্রলীগের ‘নতুন কমিটির’ সব নেতার নামে মামলা ফজরের নামাজ পড়েই কৃষকের ধান কাটতে নামেন এমপি এনামুল ‘সংবিধানের কোথায় লেখা আছে জয় বাংলা বলা যাবে না’ এবার অবিবাহিতদের প্রেমের আগ্রহ বাড়াতে টাকা দিচ্ছে জাপান সরকার!

আমাদের ঘাড়ের ওপর কারও আধিপত্য মেনে নেবো না: জামায়াত আমির

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০১:৫৩:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬
  • ৮৬ বার পড়া হয়েছে

সারাবিশ্বের সভ্য সমস্ত দেশের সঙ্গে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রক্ষা করতে চান বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, একটা কথা খুব পরিষ্কার, আমাদের ঘাড়ের ওপর আমরা কারও আধিপত্য মেনে নেবো না। অতীতে নেওয়া বোঝা ফেলে দিয়েছি, এই বোঝা জাতি আর নিজের ঘাড়ে উঠাবে না। যুব সমাজ একদম এটা সহ্য করবে না। বুক উঁচু করে বাঁচতে চায়, বিশ্বের বুকে পরিচয় দিতে চায় আমি একজন গর্বিত বাংলাদেশী।

আজ মঙ্গলবার (১৭ মার্চ) সকালে চীনা দূতাবাসের সহযোগিতায় ঢাকা১৫ আসনের নিম্ন আয়ের মানুষদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

জামায়াত আমির বলেন, কথায় চিড়া ভিজাতে চান না, তারা দুধ দিয়ে চিড়া ভিজিয়ে দেখিয়েছেন চিড়া এইভাবে ভিজাতে হয়। অনেকে বাংলাদেশকে কিছু না দিয়েই, এখান থেকে সবকিছু নিয়েই তারা যখন তখন হস্তক্ষেপ করেন। বিগত ফ্যাসিস্ট আমলে বাংলাদেশচীন বন্ধুত্বের নিদর্শনটা হাইজ্যাক হয়ে গিয়েছিল।

তিনি আরও বলেন, আল্লাহ তায়ালা চব্বিশের গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে সেই দখলমুক্ত করেছেন বাংলাদেশকে। অনেকে বাংলাদেশকে কিছু না দিয়েই, বাংলাদেশ থেকে সব কিছু নিয়েই তারা যখন তখন হস্তক্ষেপ করেন। কিন্তু চীন তা করে না। চীন অবিরত বন্ধুর পরিচয় দিয়ে চলেছে। আমরা আশা করবো অতীতের চাইতেও আগামী দিনগুলোতে আমাদের প্রিয় বন্ধু রাষ্ট্র চীন আরো বেশি উদ্যোগী হয়ে বাংলাদেশের মানুষের কল্যাণে তারা কাজ করবে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

সিরাজগঞ্জে বজ্রপাতে ২ জনের মৃত্যু

আমাদের ঘাড়ের ওপর কারও আধিপত্য মেনে নেবো না: জামায়াত আমির

আপডেট সময় ০১:৫৩:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬