ঢাকা , মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বাড়ল কমদামি সিগারেটের দাম ফ্যামিলি কার্ড তৈরির ২৪২ কোটি টাকা খরচ ‘রাষ্ট্রীয় অর্থের অপচয়’: সার্জিস আলম বিয়ের দুই মাসের মাথায় সড়কে ঝরল কিশোরের প্রাণ মেয়াদোত্তীর্ণ গাড়িতে চলছে পিংক বাস, মাসে লোকসান ১২ লাখ! সালথায় আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ২০ আগে বলত ‘রাজাকার-যুদ্ধাপরাধী’, এখন বলছে ‘গুপ্ত’: জাহিদুল ইসলাম মন্ত্রীর কাছ থেকে শুনি, তার লম্বা এ কারণে বিদ্যুৎ চলে যায়: ডেপুটি স্পিকার অনিয়ম-দুর্নীতি এবং স্বেচ্ছাচারিতা দেশটাকে খেয়ে ফেলছে: এটিএম আজহার সম্পত্তি হস্তান্তর বিল নিয়ে ছাত্রশিবিরের তীব্র প্রতিবাদ নিরাপত্তায় যুক্তরাষ্ট্র যথেষ্ট নয়, উপসাগরীয় দেশগুলোকে স্বনির্ভর হতে বলল কাতার

বাংলাদেশে আ.লীগ নেই, দলটির নেতারা টাকা-পয়সা চুরি করে বিদেশে পালিয়ে গেছে: প্রেস সচিব

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:১৬:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ জুন ২০২৫
  • ৭৩৬ বার পড়া হয়েছে

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, বাংলাদেশে আওয়ামী লীগ নেই। দলটির নেতারা টাকা-পয়সা চুরি করে বিদেশে পালিয়ে গেছে। সম্প্রতি ভারতীয় গণমাধ্যম দ্য ওয়ালকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। শফিকুল আলম বলেন, বাংলাদেশে আওয়ামী লীগের কোন মিছিল নাই, কেউ কেউ অন্য দলে যোগ দিয়েছে।

দলটির নেতারা বিদেশে চলে গেছে টাকা-পয়সা চুরি করে। সেখানে বসে অনলাইনে একটু হম্বিতম্বি করছে যে এইটা করব, ওইটা করব। তিনি বলেন, এত বড় একটা হত্যাযজ্ঞের পর, প্রায় ১৬ বছরের অপশাসন যেখানে খুন, গুম, দুর্নীতির রাজত্ব কায়েম করার পর, তাদের প্রতি মানুষের সহানুভূতি নেই। তাদের সমর্থন করার মানুষ আর নেই।

তিনি আরো বলেন, জুলাই-আগস্টসহ শেখ হাসিনা যে হত্যাকাণ্ডগুলো করেছে এবং তার নেতৃত্বে যে হত্যাকাণ্ড হয়েছে তার বিচার করা এই সরকারের প্রধান কাজ। সেই বিচারকাজ শুরু হয়েছে, আশা করি দ্রুত সময়ের মধ্যে আমরা এটা করতে পারব।

আওয়ামী লীগের ভবিষ্যৎ নিয়ে প্রেস সচিব বলেন, আপনি তো দেখতেই পাচ্ছেন যে, ওরা কত ডাকছে— এই আসো, মিছিল করো, একটা-দুইটা ছেলে দুই একটা কথা বলে। এতো বড় নাকি তাদের দল কিন্তু দেখেন সারা বাংলাদেশে তাদের কোনো মিছিল নাই।

পুরো দলটাই বিদেশে চলে গেছে। টাকা-পয়সা চুরি করে দলের সবাই বিদেশে চলে গেছে। মানুষের কাছে এই দলটি আর থাকবে কিনা আমার সন্দেহ আছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বাড়ল কমদামি সিগারেটের দাম

বাংলাদেশে আ.লীগ নেই, দলটির নেতারা টাকা-পয়সা চুরি করে বিদেশে পালিয়ে গেছে: প্রেস সচিব

আপডেট সময় ১২:১৬:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ জুন ২০২৫