ঢাকা , শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
‘যুদ্ধাপরাধীদের জায়গা আদালতে, জাতিসংঘের মঞ্চে নয়’-নেতানিয়াহুকে এরদোয়ান রাষ্ট্র পরিচালনার কোনো ক্ষেত্রে বিএনপি সাফল্য দেখাতে পারছে না: ফয়জুল করীম চুরির অভিযোগে খুঁটিতে বাঁধা বাবা, চা-রুটি নিয়ে ছুটে এলো মেয়ে জনগণই বিএনপির শক্তির উৎস, কোনো বাহিনীনির্ভর দল নয়: প্রতিমন্ত্রী ইশরাক রাজনৈতিক কর্তৃত্ব প্রতিষ্ঠার প্রচেষ্টার বিরুদ্ধে জামায়াত অবস্থান নেবে: গোলাম পরওয়ার মিরপুরে হাসপাতালে হামলায় জামায়াত-আ.লীগের ইন্ধন আছে কি না তদন্ত দরকার: তুলি আন্তর্জাতিক এমিতে মনোনয়ন পেল ‘হাসিনা: ৩৬ ডেজ ইন জুলাই’ রাড্ডা হাসপাতাল ভাঙচুরে জড়িতদের গ্রেপ্তারের দাবি নাহিদ ইসলামের জাসদ কার্যালয়ে জড়ো ২৮০-৩০০ জনকে থানায় যাচাই করা হচ্ছে: ডিসি হারুন একতরফা সামরিক পদক্ষেপের বিরুদ্ধে চীন, ফিলিস্তিন ইস্যুতে দ্বি-রাষ্ট্র সমাধানের জোরালো আহ্বান

সুদ-ঘুষের বিরুদ্ধে বয়ান দিয়ে চাকরি হারালেন মসজিদের ইমাম

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০২:২২:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ জুন ২০২৫
  • ৬৪২ বার পড়া হয়েছে

এবার গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার চিকনী সরকার পাড়া জামে মসজিদের ইমাম হাফেজ মো. হামিদুল ইসলাম সুদ, ঘুষ ও জুলুমের বিরুদ্ধে স্পষ্ট বয়ান দেওয়ায় মুসল্লিদের একাংশের অসন্তোষের শিকার হয়ে চাকরি ছাড়তে বাধ্য হয়েছেন। প্রায় চার বছর ধরে মসজিদটিতে ইমামতি করলেও ন্যায়ের পক্ষে দৃঢ় অবস্থান তাকে চরম মূল্য দিতে হয়েছে।

গত বছর জুলাই মাসে ছাত্র-জনতার আন্দোলনের সময় জুলুম-নির্যাতনের বিরুদ্ধে তার বয়ান কিছু মুসল্লির রোষের কারণ হয়। তাকে অবমাননাকর ভাষায় গালি দেওয়া হয় এবং পরবর্তীতে সুদ-ঘুষের বিরুদ্ধে বয়ান দেওয়ায় তার বিরুদ্ধে চাপ বাড়তে থাকে। মসজিদ পরিচালনাকারীদের একাংশ তাকে বিভিন্নভাবে হয়রানি শুরু করে। গত রমজানে তাকে তারাবির নামাজ পড়াতে বাধা দেওয়া হয়, এমনকি মসজিদের নাম পরিবর্তন করে চিকনী উত্তরপাড়া জামে মসজিদ রাখা হয়।

এদিকে ইমাম হামিদুল ইসলামের পক্ষে কথা বলায় স্থানীয় এক মুসল্লিকেও সামাজিকভাবে বাধ্য করা হয় সমাজ ছাড়তে। শেষ পর্যন্ত চাপ সহ্য করতে না পেরে ইমাম পদত্যাগ করেন। তিনি বলেন, “ধর্মের সত্য কথা বলার কারণে আমাকে এমন পরিস্থিতির মুখোমুখি হতে হলো।”

মসজিদ পরিচালনা কমিটির এক সদস্য ঘটনা স্বীকার করে বলেছেন, ইমামকে গালি দেওয়ার ঘটনা সত্য, তবে বিষয়টি আর না বাড়ানোই ভালো। অন্যদিকে স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ঘটনাটিকে নিন্দনীয় বলে উল্লেখ করেছেন, তিনি বিষয়টি লোকমুখে শুনলেও আনুষ্ঠানিকভাবে তার কাছে উঠে আসেনি বলে জানিয়েছেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

‘যুদ্ধাপরাধীদের জায়গা আদালতে, জাতিসংঘের মঞ্চে নয়’-নেতানিয়াহুকে এরদোয়ান

সুদ-ঘুষের বিরুদ্ধে বয়ান দিয়ে চাকরি হারালেন মসজিদের ইমাম

আপডেট সময় ০২:২২:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ জুন ২০২৫