এবার তিনি মাঠে নেই। নেই আর্জেন্টিনার ডান প্রান্তে সেই পরিচিত ছুটে চলা, নেই বড় ম্যাচে গোল করে নায়ক হয়ে ওঠার সুযোগও। তবু আর্জেন্টিনার বিশ্বকাপ অভিযান শুরুর আগে আবারও আলোচনায় আনহেল ডি মারিয়া। আলজেরিয়ার বিপক্ষে গ্রুপ ‘জে’র প্রথম ম্যাচের আগে সাবেক সতীর্থদের উদ্দেশে আবেগঘন বার্তা দিয়েছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী তারকা।
২০২৪ কোপা আমেরিকা জয়ের পর জাতীয় দল থেকে অবসর নেন ডি মারিয়া। এরপর বুয়েনস এইরেসের মোনুমেন্তালে তাঁকে আনুষ্ঠানিক বিদায়ও জানায় আর্জেন্টিনা। তবে জাতীয় দলের সঙ্গে তাঁর আবেগের সম্পর্ক যে শেষ হয়নি, সেটিই বুঝিয়ে দিলেন ইনস্টাগ্রাম পোস্টে।ডি মারিয়ার বার্তার মূল সুর ছিল ভালোবাসা, স্মৃতি আর সমর্থন। তিনি লিখেছেন, নতুন এক স্বপ্ন শুরু হচ্ছে। হৃদয়ের গভীর থেকে তিনি বলতে চান, শেষ পর্যন্ত আর্জেন্টিনা দলের সঙ্গে আছেন। মাঠে থেকে বিশ্বকাপের স্বপ্ন বাঁচিয়ে রাখার অনুভূতি তিনি জানেন, আবার এখন একজন সমর্থক হয়ে সেই স্বপ্নের পাশে থাকার অনুভূতিও জানেন।
ডি মারিয়ার ভাষায়, দলের আজকের স্বপ্নই সব আর্জেন্টাইনের স্বপ্ন। সাবেক সতীর্থদের উদ্দেশে তাঁর আহ্বান, সবকিছুর জন্য লড়ো। শেষে চিরচেনা ডাক, ভামোস আর্জেন্টিনা।
ডি মারিয়ার বার্তা দ্রুতই আর্জেন্টিনা সমর্থকদের আবেগ ছুঁয়ে যায়। ২০২১ কোপা আমেরিকার ফাইনালে ব্রাজিলের বিপক্ষে জয়সূচক গোল, ফিনালিসিমায় অবদান, ২০২২ বিশ্বকাপ ফাইনালে ফ্রান্সের বিপক্ষে গোল—আর্জেন্টিনার সাম্প্রতিক সোনালি অধ্যায়ে তাঁর নাম আলাদা করে লেখা।
এবার তিনি খেলোয়াড় নন, একজন সমর্থক। তবে আলবিসেলেস্তেদের নতুন বিশ্বকাপ স্বপ্নে ডি মারিয়ার হৃদয় যেন আগের মতোই দলের ড্রেসিংরুমের খুব কাছে।
বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু করছে শিরোপা ধরে রাখার অভিযান। মাঠে লিওনেল মেসি, রদ্রিগো দি পল, লাওতারো মার্তিনেজরা লড়বেন; আর দূর থেকে তাঁদের সঙ্গে থাকবেন ডি মারিয়াও একসময়ের ফাইনালের নায়ক, এবার গ্যালারির আবেগে এবার তিনি মাঠে নেই। নেই আর্জেন্টিনার ডান প্রান্তে সেই পরিচিত ছুটে চলা, নেই বড় ম্যাচে গোল করে নায়ক হয়ে ওঠার সুযোগও। তবু আর্জেন্টিনার বিশ্বকাপ অভিযান শুরুর আগে আবারও আলোচনায় আনহেল ডি মারিয়া। আলজেরিয়ার বিপক্ষে গ্রুপ ‘জে’র প্রথম ম্যাচের আগে সাবেক সতীর্থদের উদ্দেশে আবেগঘন বার্তা দিয়েছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী তারকা।
২০২৪ কোপা আমেরিকা জয়ের পর জাতীয় দল থেকে অবসর নেন ডি মারিয়া। এরপর বুয়েনস এইরেসের মোনুমেন্তালে তাঁকে আনুষ্ঠানিক বিদায়ও জানায় আর্জেন্টিনা। তবে জাতীয় দলের সঙ্গে তাঁর আবেগের সম্পর্ক যে শেষ হয়নি, সেটিই বুঝিয়ে দিলেন ইনস্টাগ্রাম পোস্টে।
ডি মারিয়ার বার্তার মূল সুর ছিল ভালোবাসা, স্মৃতি আর সমর্থন। তিনি লিখেছেন, নতুন এক স্বপ্ন শুরু হচ্ছে। হৃদয়ের গভীর থেকে তিনি বলতে চান, শেষ পর্যন্ত আর্জেন্টিনা দলের সঙ্গে আছেন। মাঠে থেকে বিশ্বকাপের স্বপ্ন বাঁচিয়ে রাখার অনুভূতি তিনি জানেন, আবার এখন একজন সমর্থক হয়ে সেই স্বপ্নের পাশে থাকার অনুভূতিও জানেন।
ডি মারিয়ার ভাষায়, দলের আজকের স্বপ্নই সব আর্জেন্টাইনের স্বপ্ন। সাবেক সতীর্থদের উদ্দেশে তাঁর আহ্বান, সবকিছুর জন্য লড়ো। শেষে চিরচেনা ডাক, ভামোস আর্জেন্টিনা।
ডি মারিয়ার বার্তা দ্রুতই আর্জেন্টিনা সমর্থকদের আবেগ ছুঁয়ে যায়। ২০২১ কোপা আমেরিকার ফাইনালে ব্রাজিলের বিপক্ষে জয়সূচক গোল, ফিনালিসিমায় অবদান, ২০২২ বিশ্বকাপ ফাইনালে ফ্রান্সের বিপক্ষে গোল—আর্জেন্টিনার সাম্প্রতিক সোনালি অধ্যায়ে তাঁর নাম আলাদা করে লেখা।
এবার তিনি খেলোয়াড় নন, একজন সমর্থক। তবে আলবিসেলেস্তেদের নতুন বিশ্বকাপ স্বপ্নে ডি মারিয়ার হৃদয় যেন আগের মতোই দলের ড্রেসিংরুমের খুব কাছে।
বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু করছে শিরোপা ধরে রাখার অভিযান। মাঠে লিওনেল মেসি, রদ্রিগো দি পল, লাওতারো মার্তিনেজরা লড়বেন; আর দূর থেকে তাঁদের সঙ্গে থাকবেন ডি মারিয়াও একসময়ের ফাইনালের নায়ক, এবার গ্যালারির আবেগে।

ডেস্ক রিপোর্ট 