ঢাকা , বুধবার, ১৭ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
আর্জেন্টিনা ভক্ত ছাত্রদল নেতাকে এআই দিয়ে বানানো হলো ব্রাজিল সমর্থক, থানায় অভিযোগ মেসিকে ছাড়িয়ে এমবাপে, দাপুটে জয়ে বিশ্বকাপ শুরু ফ্রান্সের   শিশু শিক্ষার্থীদের সঙ্গে আড্ডা জাইমা রহমানের মেসিদের জন্য ডি-মারিয়ার আবেগঘন বার্তা ম্যারাডোনাকে ছাড়িয়ে বিশ্বরেকর্ডের দোরগোড়ায় মেসি ইরান-যুক্তরাষ্ট্র চুক্তির ১৪ দফা ‘ফাঁস’, সারাদেশে নিরবিচ্ছিন্ন রেল ব্যবস্থা গড়ে তোলার উদ্যোগ নিয়েছে সরকার আবাসিক হল থেকে ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার, হত্যার অভিযোগে ভাঙচুর চিকিৎসা নিতে অসুস্থ হনুমান নিজেই হাজির প্রাইভেট ক্লিনিকে উপসাগর থেকে তেল পাচারে ইরানের ‘চোরাচালান’ কৌশল ব্যবহার করছে যুক্তরাষ্ট্র

ম্যারাডোনাকে ছাড়িয়ে বিশ্বরেকর্ডের দোরগোড়ায় মেসি

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৪:১৯:০৭ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

অর্জনের মুকুটে আরও একটি পালক যুক্ত করার অপেক্ষায় লিওনেল মেসি। ২০২৬ বিশ্বকাপের মঞ্চে দাঁড়িয়ে আর্জেন্টাইন অধিনায়ক এখন হাতছোঁয়া দূরত্বে এক বিশ্বরেকর্ডের। আর একটি গোলে সহায়তা করলেই এককভাবে বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ অ্যাসিস্টের ইতিহাস গড়বেন এ ফুটবল জাদুকর। 

বিশ্বকাপে সর্বোচ্চ ৮টি অ্যাসিস্ট নিয়ে যৌথভাবে শীর্ষে রয়েছেন মেসি ও আর্জেন্টিনার আরেক কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনা। বিশ্বমঞ্চে এখন এ দুই প্রজন্মের দুই মহানায়কের নাম একই বিন্দুতে দাঁড়িয়ে।

পরিসংখ্যান অনুযায়ী, বিশ্বকাপে এখন পর্যন্ত মেসি ৮টি অ্যাসিস্ট করেছেন। ২০০৬ থেকে শুরু করে ২০২২ পর্যন্ত পাঁচটি বিশ্বকাপ খেলে মেসি এ মাইলফলক স্পর্শ করেছেন। ১৯৮৬ সালের বিশ্বকাপ জয়ী অধিনায়ক ম্যারাডোনাও তার বর্ণাঢ্য ক্যারিয়ারে ৮টি অ্যাসিস্ট করেছিলেন।

আধুনিক ফুটবলের তথ্য-উপাত্ত বিশ্লেষণকারী সংস্থা ‘অপটার’ হিসাব অনুযায়ী, ১৯৬৬ সাল থেকে বিশ্বকাপের অ্যাসিস্টের পরিসংখ্যান আনুষ্ঠানিকভাবে সংরক্ষিত আছে। সেই আধুনিক যুগের রেকর্ড বইয়ে বর্তমানে মেসি ও ম্যারাডোনা সমান অবস্থানে। 

যদিও জার্মানির ফ্রিটজ ওয়াল্টার ১৯৫৪ ও ১৯৫৮ বিশ্বকাপে মোট ৯টি অ্যাসিস্ট করেছিলেন বলে তথ্য রয়েছে, তবে আধুনিক ও সুসংগঠিত রেকর্ডিং শুরুর (১৯৬৬) আগের হওয়ায় সেটি নিয়ে বিতর্ক ও মতভেদ রয়েছে। তাই বর্তমান ফুটবল বিশ্বে মেসি ও ম্যারাডোনাই যৌথভাবে শীর্ষস্থান দখল করে আছেন।

কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার শিরোপা জয়ে মেসির গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। সেই বিশ্বকাপেই তিনি ৩টি অ্যাসিস্ট করে নিজের পরিসংখ্যানকে সমৃদ্ধ করেন। ২০২৬ বিশ্বকাপের তার সামনে সুযোগ রয়েছে ম্যারাডোনাকে ছাপিয়ে নতুন ইতিহাস গড়ার। কাল আলেজিয়ার বিপক্ষে নিজের নাম সবার ওপরে লেখানোর সুযোগ মেসির।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

আর্জেন্টিনা ভক্ত ছাত্রদল নেতাকে এআই দিয়ে বানানো হলো ব্রাজিল সমর্থক, থানায় অভিযোগ

ম্যারাডোনাকে ছাড়িয়ে বিশ্বরেকর্ডের দোরগোড়ায় মেসি

আপডেট সময় ০৪:১৯:০৭ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬