ঢাকা , সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
গুনে গুনে ঘুষ নেওয়া ভূমি কর্মকর্তা বরখাস্ত বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী চীন, জাপান, যুক্তরাষ্ট্রসহ অনেক দেশ: পররাষ্ট্র মন্ত্রণালয় হাসিনার সন্ত্রাসী কর্মকাণ্ডের দায়িত্ব নিয়েছে বিএনপি: মাহমুদা মিতু জঙ্গল সলিমপুরে যৌথ বাহিনীর খাওয়ার পানির ট্যাংকে বিষ দিয়েছে সন্ত্রাসীরা: পুলিশ বিচার ও সংস্কারে কোনো আপস করবে না এনসিপি: নাসীরুদ্দীন পাটওয়ারী জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া সরকারের সামনে বিকল্প পথ নেই: মামুনুল হক ‘স্বরাষ্ট্রমন্ত্রীর গ্রিন সিগনালে কক্সবাজার-গাজীপুরে ছাত্রলীগের মিছিল’: ফেসবুক পোস্টে সারজিস আলম ইসি সচিবালয়ে ‘দলীয় ব্যক্তিকে’ নিয়োগ দেওয়া নিরপেক্ষ নির্বাচনের জন্য হুমকি: জামায়াত এটা কেবলই শুরু, এখনও অনেক দীর্ঘ পথ পাড়ি দেওয়া বাকি: ককরোচ পার্টির প্রধান আর্জেন্টিনাকে লেখা ফিফা সভাপতির চিঠি ফাঁস, আবারও সমালোচনার ঝড়

গোলরক্ষক ভোজিনহার মাকে বিশ্বকাপে আনতে উদ্যোগ যুক্তরাষ্ট্রের

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:৩১:১৪ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬
  • ১১৫ বার পড়া হয়েছে

চলতি বিশ্বকাপে স্পেনের বিপক্ষে ঐতিহাসিক ড্রয়ের পর আবেগঘন এক মন্তব্য করে আলোচনায় আসেন কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা। তিনি জানান, ভিসাসংক্রান্ত খরচের কারণে তার মা যুক্তরাষ্ট্রে এসে খেলা দেখতে পারেননি। স্পেনের বিপক্ষে ম্যাচ শেষে ভোজিনহা বলেন, সময়মতো প্রয়োজনীয় অর্থের ব্যবস্থা না হওয়ায় তার মা যুক্তরাষ্ট্রে আসতে পারেননি। তিনি চেয়েছিলেন, তার মা মাঠে উপস্থিত থেকে এই বিশেষ মুহূর্তের সাক্ষী হোন।

আন্তর্জাতিক সংবাদসংস্থা সিএনএনের প্রতিবেদনের বরাতে জানা যায়, এ ঘটনার পর যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, ভোজিনহার মাকে যুক্তরাষ্ট্রে আনার বিষয়ে তারা সহায়তার চেষ্টা করছে। পররাষ্ট্র দপ্তরের এক কর্মকর্তা জানান, ভোজিনহার মায়ের নামে এখন পর্যন্ত কোনো ভিসা আবেদনের তথ্য পাওয়া যায়নি। পাশাপাশি বিশ্বকাপে অংশ নেওয়া খেলোয়াড়দের নিকটাত্মীয়দের জন্য ভিসা জামানতের নিয়ম শিথিল করা হয়েছে। এ কারণে বিষয়টি সমাধানে খেলোয়াড়ের পরিবারের সঙ্গে সরাসরি যোগাযোগ করা হচ্ছে।

সিএনএনের সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, ভোজিনহার মায়ের বর্তমানে বৈধ পাসপোর্ট নেই। তিনি নতুন পাসপোর্ট সংগ্রহের প্রক্রিয়ায় রয়েছেন। বিশ্বকাপের নিয়ম অনুযায়ী, অংশগ্রহণকারী দেশের খেলোয়াড়, কোচ, সহায়ক কর্মী ও তাদের নিকটাত্মীয়রা নির্ধারিত শর্ত পূরণ করলে ভিসা জামানত ছাড়াই আবেদন করতে পারবেন। ৪০ বছর বয়সী ভোজিনহা বর্তমানে পর্তুগালের দ্বিতীয় স্তরের এক ক্লাবে খেলেন। স্পেনের বিপক্ষে ম্যাচে তিনি সাতটি দুর্দান্ত গোল রক্ষা করে দলের জন্য ঐতিহাসিক ফল এনে দেন।

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেই শক্তিশালী স্পেনকে রুখে দিয়ে কেপ ভার্দে ফুটবল ইতিহাসের অন্যতম বড় সাফল্য অর্জন করে। মাত্র সাড়ে পাঁচ লাখ মানুষের দেশটিতে এই সাফল্য নিয়ে ব্যাপক উচ্ছ্বাস দেখা দিয়েছে। স্পেনের বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্সের পর ভোজিনহার জনপ্রিয়তাও হঠাৎ বেড়ে গেছে। কয়েক দিনের মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে তার অনুসারীর সংখ্যা কয়েক লাখ থেকে বেড়ে প্রায় এক কোটির কাছাকাছি পৌঁছে গেছে। বিশ্বকাপে কেপ ভার্দের পরবর্তী ম্যাচ আগামী রোববার (২১ জুন) উরুগুয়ের বিপক্ষে অনুষ্ঠিত হবে। সূত্র: সিএনএন

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

গুনে গুনে ঘুষ নেওয়া ভূমি কর্মকর্তা বরখাস্ত

গোলরক্ষক ভোজিনহার মাকে বিশ্বকাপে আনতে উদ্যোগ যুক্তরাষ্ট্রের

আপডেট সময় ১১:৩১:১৪ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬