ঢাকা , বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মেসি একা কাঁদেননি,  হ্যাটট্রিকে কাঁদলেন কোচ স্কালোনিও

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:০৭:৪৯ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬
  • ১২১ বার পড়া হয়েছে

চলতি ২০২৬ বিশ্বকাপে আলজেরিয়ার বিপক্ষে মেসির হ্যাটট্রিকের রাতে শুধু মেসি একা কাঁদেননি। তার কোচ লিওনেল স্কালোনিও চোখের জল ধরে রাখতে পারেননি। ৭৮ মিনিটে মেসিকে মাঠ থেকে তুলে নেওয়া হয়। তার জায়গায় আসেন নিকো পাজ। সেই মুহূর্তে ডাগআউটে স্কালোনিকে দেখা যায় চোখ ভেজা অবস্থায়। মেসি মাঠ থেকে নামতেই তাকে শক্ত করে জড়িয়ে ধরেন কোচ। ক্যামেরায় ধরা পড়লেও অফিসিয়াল সম্প্রচারে দৃশ্যটি দেখানো হয়নি।

ম্যাচের পর স্কালোনি মেসির প্রশংসায় বলেন, ‘আমার কাছে কোনো ভাষা নেই। আমি তাকে শুভেচ্ছা জানিয়েছি, চুমু দিয়েছি এবং বলেছি যে তাকে অনেক ভালোবাসি। কারণ এর বাইরে আর কী বলব বুঝতে পারছি না। সে যে গোলগুলো করে তার বাইরেও দলের জন্য সে যা নিয়ে আসে সেটা অসাধারণ। যেদিন সে থাকবে না সেদিন তাকে অনেক মিস করব। এখন যতদিন আছে উপভোগ করো, কারণ এটাই সবচেয়ে জরুরি।

স্কালোনি এর আগেও প্রকাশ্যে কেঁদেছেন। ফ্লো চ্যানেলে প্রকাশিতদ্য স্কালোনি মেথডতথ্যচিত্রেও তার আবেগের প্রমাণ পাওয়া গেছে। এই রাতে শুধু স্কালোনিই কাঁদেনি। মেসি নিজেও প্রথম গোলের পর কান্নায় ভেঙে পড়েছিলেন। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে মেসি বলেন, ‘খেলাধুলার সঙ্গে এর কোনো যোগ নেই। কিছু কঠিন দিন পার করেছি। তবে পুরো দলের প্রতি ও আমার সতীর্থদের প্রতি কৃতজ্ঞ। তারা সবসময় পাশে থেকে শক্তি জুগিয়েছে।বিশ্বকাপে শিরোপা ধরে রাখার মিশনে এই জুটির বন্ধন যে কতটা গভীর, মঙ্গলবার রাতে কানসাস সিটি সেটাই দেখল।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

মেসি একা কাঁদেননি,  হ্যাটট্রিকে কাঁদলেন কোচ স্কালোনিও

আপডেট সময় ১২:০৭:৪৯ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬