ঢাকা , বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
২০২৭ সালের মধ্যে বসিলা ও রায়েরবাজারে হবে আলাদা থানা: ববি হাজ্জাজ অতিরিক্ত যাত্রী, বড় ঢেউ; জিম্বাবুয়েতে ফেরি দুর্ঘটনায় নিহত ৪৪ বিয়ের প্রলোভনে ধর্ষণে অন্তঃসত্ত্বা নারী, যুবলীগ কর্মী গ্রেফতার বিএনপির পতন হলে আপনারা সরকার চালাতে পারবেন?-প্রশ্ন রাশেদ খানের বালুর ঘাটে ইজারাদারের কর্মীকে ইউএনওর মারধর তুরস্কে এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত অন্যতম শীর্ষ অনলাইন ক্যাসিনো এজেন্ট লিপুর বাগানবাড়িতে ডিবির অভিযান সরকারের অপরিকল্পিত সিদ্ধান্ত দেশকে সংকটে ফেলেছে, ১৫ দফা প্রস্তাব নাহিদের সকল প্রশংসা আল্লাহর, মধ্যপ্রাচ্যের অত্যাচারী ইরান আর নেই: ডোনাল্ড ট্রাম্প দীর্ঘ ১০ বছরের প্রেমের পর অবশেষে বিয়ের বন্ধনে রোনালদো-জর্জিনা

জুলাই আন্দোলনে মূল ভূমিকা ছিল তারেক রহমানের: টুকু

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:২১:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫
  • ৪১২ বার পড়া হয়েছে

গত জুলাই আন্দোলনে তারেক রহমানের মূল ভূমিকা ছিল বলে মন্তব্য করেছেন বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু। গতকাল বুধবার (১৬ জুলাই) টাঙ্গাইল প্রেসক্লাবের অডিটোরিয়ামে জেলা ছাত্রদল আয়োজিত জুলাই-আগস্টের ঐতিহাসিক গণ-অভ্যুত্থানে শহীদদের স্বরণে সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

এদিন সুলতান সালাউদ্দিন টুকু বলেন, জুলাই আন্দোলনে ছাত্রদলের ৫ শতাধিক নেতাকর্মী নিহত হয়েছেন। এ ছাড়া হাজার হাজার নেতাকর্মী আহত হয়েছেন। বিএনপি, ছাত্রদল ও যুবদল একটি সুনির্দিষ্ট সংখ্যা ব্যাখ্যা করেছে। তাছাড়া অন্য কেউ প্রকাশ করেনি। জুলাই আন্দোলনে মূল ভূমিকা ছিল তারেক রহমানের।

তিনি বলেন, চরমোনাই পীরকে আওয়ামী লীগ দাঁত ভেঙে দিয়েছিল, সে-ও এখন বিএনপির বিরুদ্ধে কথা বলে। এ চরমোনাই পীর পতিত স্বৈরাচার সরকারকে বাতাস করেছে। দেশের বর্তমানে সবচেয়ে জনপ্রিয় নেতা হচ্ছেন তারেক রহমান। আর সেই তারেক রহমানকে নিয়ে যারা কথা বলেন, তাদের মাশুল দিতে হবে। যারা এই দেশের মানুষের কাছে ঘৃণিত রাজাকার, তারাও আজকে তারেক রহমানকে নিয়ে কথা বলে।

তিনি আরও বলেন, বাংলাদেশকে আগে আমাদের এগিয়ে নিয়ে যেতে হবে, তারপর অন্য কিছু। বাংলাদেশের মানুষ বিএনপির সঙ্গে রয়েছে। তারেক রহমান যেমন বলেছেন- জনগণের সঙ্গে থাকুন, বিএনপি জনগণের দল। বাংলাদেশে একটি নিরপেক্ষ নির্বাচন দাবি তারেক রহমানের ভুল নয়। আপনারা নির্বাচন দিন, দেখেন জনগণ বিএনপিকে বেছে নেবে। শেখ হাসিনা যেমন নির্বাচন দিতে ভয় পেত, ঠিক আপনারাও নির্বাচন দিতে ভয় পাচ্ছেন। বিএনপি একমাত্র দল যারা জোর করে ভোট নেয় নাই। জনগণ যতবার ভোট দেওয়ার সুযোগ পেয়েছে, ততবার বিএনপি বিজয়ী হয়েছে।

সুলতান সালাউদ্দিন টুকু বলেন, আজকে গোপালগঞ্জের হামলার ঘটনায় বিএনপির পক্ষ থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটি বিবৃতি দিয়েছেন। আর আমরাও নিন্দা জানাই। এখনও প্রশাসনের মধ্যে ফ্যাসিবাদ রয়েছে, তাদের শনাক্ত করে ব্যবস্থা নিতে হবে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

২০২৭ সালের মধ্যে বসিলা ও রায়েরবাজারে হবে আলাদা থানা: ববি হাজ্জাজ

জুলাই আন্দোলনে মূল ভূমিকা ছিল তারেক রহমানের: টুকু

আপডেট সময় ১১:২১:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫