ঢাকা , মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ফরিদপুরে এনসিপির সভা এলাকায় নিশ্ছিদ্র নিরাপত্তা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:৩৮:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫
  • ৩৯৭ বার পড়া হয়েছে

এবার ফরিদপুরে জাতীয় নাগরিক পার্টি এনসিপির পথসভা আয়োজনের প্রস্তুতি প্রায় শেষ। সভা উপলক্ষে প্রস্তুত করা হয়েছে মঞ্চ। নিশ্ছিদ্র নিরাপত্তা নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

আজ বৃহস্পতিবার (১৭ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে শহরের জনতা ব্যাংকের মোড়ে এই পথসভা অনুষ্ঠিত হবে। ফরিদপুরে আসার পথে জেলার মধুখালীতে একটি পথসভা করবেন বলে জানিয়েছেন ফরিদপুরের এনসিপি নেতারা।

এদিকে জনতা ব্যাংকের মোড়ে সভাস্থলে এসে দেখা যায়, মঞ্চের কাজ শেষ হয়েছে। এরইমধ্যে বিভিন্ন মিডিয়াকর্মীরা ভিড় করেছেন এবং বেশ কিছু সংখ্যক পুলিশ সদস্যকে মঞ্চের আশপাশসহ ওই এলাকায় দেখা গেছে।

ফরিদপুর এনসিপির সিনিয়র আহ্বায়ক এস এম জাহিদ জাগো নিউজকে বলেন, দুপুর সাড়ে ১২টায় শুরু হবে পথসভা। নেতৃবৃন্দ এখনো ফরিদপুরে এসে পৌঁছাননি। তবে ফরিদপুরে আসার পথে মধুখালীতে একটি পথসভা করার কথা রয়েছে।

তিনি আরও বলেন, গোপালগঞ্জের মত হামলা বা কোনো হাঙ্গামার আশঙ্কা করছি না। ফরিদপুরের মানুষ অত্যন্ত সুশৃঙ্খল এবং ভদ্র। সেই বিশ্বাসের জায়গা থেকে অবশ্যই শান্তিপূর্ণভাবে পথসভা সম্পন্ন করা সম্ভব হবে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ফরিদপুরে এনসিপির সভা এলাকায় নিশ্ছিদ্র নিরাপত্তা

আপডেট সময় ১১:৩৮:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫