খাগড়াছড়িতে জেলার মাটিরাঙ্গায় আর্জেন্টিনা বনাম ইংল্যান্ডের বিশ্বকাপ ফুটবল খেলায় বাজিতে হেরে বাঙালি যুবক রাকিবুল ইসলাম মুন্নার সাথে পালিয়েছে দুই সন্তানের জননী কবিতা ত্রিপুরা। বাজিতে শর্ত থাকে যে আর্জেন্টিনা বনাম ইংল্যান্ডের খেলায় ইংল্যান্ড হেরে গেলে মেয়েটি ছেলেটিকে বিয়ে করতে হবে।
বিশ্বকাপ ফুটবল খেলায় বাজিতে হেরে গিয়ে মেয়েটি শুক্রবার (১৭ জুলাই) ভোর রাত ৪ ঘটিকায় তাঁর অবুঝ ২ পুত্র সন্তানকে ঘুমন্ত অবস্থায় রেখে পালিয়েছে। যাওয়ার সময় নগদ ৫০ হাজার টাকা ও স্বর্ন অলঙ্কার সাথে নিয়ে যান। কবিতা খাগড়াছড়ি জেলার মহালছড়ি উপজেলার নুনছড়ি, দেবতাপুকুর, কেমা পাড়া এলাকার বাসিন্দা ভৌজেন্দ্র ত্রিপুরার মেয়ে। তার শ্বশুরবাড়ি মাটিরাঙ্গা উপজেলার বেলছড়ি ইউনিয়ন অযোধ্যা রোর্ড। রাকিবুল ইসলাম মুন্না একই জেলার মাটিরাঙ্গা উপজেলা বেলছড়ি ইউনিয়নের অযোধ্যা এলাকার স্থানীয় বাসিন্দা মোঃ দুলাল মিয়ার ছেলে।
কবিতার স্বামী জীবিকার তাগিদে ঢাকায় একটি কোম্পানিতে চাকরি করতেন।
এর সুযোগেই তাদের মধ্যে দীর্ঘদিন ধরে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে উঠে বলে জানা গেছে।
কবিতার ত্রিপুরা স্বামী খপিতা ত্রিপুরা জানান, তাদের ধরতে খোঁজাখুঁজির পাশাপাশি মাটিরাঙ্গা থানা পুলিশের কাছে অভিযোগ করা হয়েছে।

ডেস্ক রিপোর্ট 



















