ঢাকা , শনিবার, ১৮ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ভিআইপি গ্যালারিতে থাকছেন ট্রাম্প, আর্জেন্টিনা-স্পেনের প্রধানরা থাকছেন কি? ‘আই হ্যাভ আ প্ল্যান’ বললেন যুক্তরাজ্যের হবু প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম ক্যান্টনমেন্টের স্পষ্ট ক্লিয়ারেন্স পেয়ে নাহিদ এক দফার ঘোষণা করেছিল: রাশেদ খান আইনমন্ত্রীর পরিচয়ে প্রতারণা করতেন আতিয়ার দাবানলের ধোঁয়ায় ফাইনালের আগে নিউইয়র্কে বায়ুদূষণ সতর্কতা ভারতের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের স্পর্শকাতর তথ্য ডার্ক ওয়েবে ফাস চুয়াডাঙ্গায় বাল্যবিয়ের আয়োজনে প্রশাসনের হানা, কনের মাকে জরিমানা লেবার পার্টির নেতা নির্বাচিত হলেন যুক্তরাজ্যের হবু প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম সাবেক সেনা কর্মকর্তা মোজাফফরের বিচার অন্য আসামিদের মতোই হবে: স্বরাষ্ট্রমন্ত্রী মেক্সিকোতে ৭.৪ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা

ঠাকুরগাঁওয়ে সঙ্ঘবদ্ধ প্রতারক চক্রের সদস্য দুই ভাই-বোন পুলিশের হাতে গ্রেফতার

ঠাকুরগাঁওয়ে সঙ্ঘবদ্ধ প্রতারক চক্রের সদস্য দুই ভাই-বোনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ।

আসামিরা হলেন জেলার রাণীশংকৈল উপজেলার বাসিন্দা মৃত ইউসুফ আলীর ছেলে, জাহাঙ্গীর আলম (৩৬) এবং তার ফুপাতো বোন সিমা বেগম (৩২) ওই উপজেলার শনিবুল্লাহ ওরফে সালামের স্ত্রী।

শুক্রবার (১৭ জুলাই) ঠাকুরগাঁও পুলিশ সুপার কার্যালয়ে প্রেস ব্রিফিং এর মাধ্যমে বিষয়টি সাংবাদিকদের জানান অতিরিক্ত পুলিশ সুপার খোদাদাদ হোসেন।

তিনি জানান, ভাই বোনের এই চক্রটি দীর্ঘদিন ধরেই টাকার বিনিময়ে সাধারণ মানুষকে স্বর্ণের পুতুল ও বিদেশি রুপার মুদ্রা ও সোনার কলসি দেয়ার নাম করে নানাভাবে প্রতারণা করে আসছিল। এবং এসব মালামাল নিতে আসা ব্যক্তিদের সাথে থাকা টাকা লুটকরে নিতো তারা। পরবর্তীতে প্রতারণার শিকার জনৈক ব্যক্তির অভিযোগ ও গোপন সংবাদের ভিত্তিতে ঠাকুরগাঁও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে নিজ বাড়ি থেকে এই দুই প্রতারককে গ্রেফতার করতে সক্ষম হয় তারা।

খোদাদাদ হোসেন আরো জানান, আসামির দেওয়া তথ্যের ভিত্তিতে জাহাঙ্গীর আলমের শয়ন ঘরের বারান্দায় চুলার পুর্বপাশে মাটি ঘুরে, পিতলের মত দেখতে দের কেজি ওজনের একটি দস্তার কলস এবং কলসের ভিতরে থাকা স্বর্ণের সাদৃশ্য সোনালী রঙের গোপাল ঠাকুরের ৬টি নকল মূর্তি, এবং ৫টি সাদা রঙের বিদেশি মুদ্রা উদ্ধার করে তারা।

এঘটনায় পুলিশ বাদী হয়ে আসামিদের বিরুদ্ধে রাণীশংকৈল থানায় একটি নিয়মিত মামলা রুজু করেন। এবং এর আগেও এই আসামিদের বিরুদ্ধে প্রতারণা মামলা রয়েছে বলে জানান পুলিশ।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ভিআইপি গ্যালারিতে থাকছেন ট্রাম্প, আর্জেন্টিনা-স্পেনের প্রধানরা থাকছেন কি?

ঠাকুরগাঁওয়ে সঙ্ঘবদ্ধ প্রতারক চক্রের সদস্য দুই ভাই-বোন পুলিশের হাতে গ্রেফতার

আপডেট সময় ০৫:৩৯:১৭ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬