ঢাকা , শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ভিআইপি গ্যালারিতে থাকছেন ট্রাম্প, আর্জেন্টিনা-স্পেনের প্রধানরা থাকছেন কি? ‘আই হ্যাভ আ প্ল্যান’ বললেন যুক্তরাজ্যের হবু প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম ক্যান্টনমেন্টের স্পষ্ট ক্লিয়ারেন্স পেয়ে নাহিদ এক দফার ঘোষণা করেছিল: রাশেদ খান আইনমন্ত্রীর পরিচয়ে প্রতারণা করতেন আতিয়ার দাবানলের ধোঁয়ায় ফাইনালের আগে নিউইয়র্কে বায়ুদূষণ সতর্কতা ভারতের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের স্পর্শকাতর তথ্য ডার্ক ওয়েবে ফাস চুয়াডাঙ্গায় বাল্যবিয়ের আয়োজনে প্রশাসনের হানা, কনের মাকে জরিমানা লেবার পার্টির নেতা নির্বাচিত হলেন যুক্তরাজ্যের হবু প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম সাবেক সেনা কর্মকর্তা মোজাফফরের বিচার অন্য আসামিদের মতোই হবে: স্বরাষ্ট্রমন্ত্রী মেক্সিকোতে ৭.৪ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা

কক্সবাজার সৈকতে হঠাৎ টর্নেডো, ছড়াল আতঙ্ক

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৬:০৮:১২ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
  • ২০ বার পড়া হয়েছে

কক্সবাজার সমুদ্রসৈকতে হঠাৎ সৃষ্টি হওয়া একটি টর্নেডোতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে পর্যটক ও স্থানীয়দের মধ্যে। শুক্রবার বিকেল ৩টার দিকে সৈকতের সুগন্ধা ও লাবনী পয়েন্টে কয়েক মিনিটের এই ঘূর্ণিবাতাসে লণ্ডভণ্ড হয়ে যায় বেশ কয়েকটি অস্থায়ী দোকান ও ব্যবসাপ্রতিষ্ঠান।

প্রত্যক্ষদর্শীরা জানান, টর্নেডোর তীব্র ঘূর্ণিতে কিটকটের ছাতা, ত্রিপল ও বিভিন্ন সামগ্রী বাতাসে উড়ে গিয়ে বেশ কয়েকজন পর্যটক আহত হন। পরে আহতদের উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নেওয়া হয়। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

হঠাৎ ঘটে যাওয়া এই প্রাকৃতিক ঘটনায় সৈকতে কিছু সময়ের জন্য চরম বিশৃঙ্খলা ও আতঙ্কের সৃষ্টি হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে।

এদিকে কক্সবাজার আবহাওয়া অফিস জানিয়েছে, ঘটনাটির ভিডিও ফুটেজ বিশ্লেষণের জন্য ঢাকায় পাঠানো হয়েছে। সেগুলো পর্যালোচনা শেষে এটি টর্নেডো নাকি অন্য কোনো ধরনের ঘূর্ণিবাতাস ছিল, সে বিষয়ে আনুষ্ঠানিক তথ্য জানানো হবে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ভিআইপি গ্যালারিতে থাকছেন ট্রাম্প, আর্জেন্টিনা-স্পেনের প্রধানরা থাকছেন কি?

কক্সবাজার সৈকতে হঠাৎ টর্নেডো, ছড়াল আতঙ্ক

আপডেট সময় ০৬:০৮:১২ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬