ঢাকা , শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ভিআইপি গ্যালারিতে থাকছেন ট্রাম্প, আর্জেন্টিনা-স্পেনের প্রধানরা থাকছেন কি? ‘আই হ্যাভ আ প্ল্যান’ বললেন যুক্তরাজ্যের হবু প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম ক্যান্টনমেন্টের স্পষ্ট ক্লিয়ারেন্স পেয়ে নাহিদ এক দফার ঘোষণা করেছিল: রাশেদ খান আইনমন্ত্রীর পরিচয়ে প্রতারণা করতেন আতিয়ার দাবানলের ধোঁয়ায় ফাইনালের আগে নিউইয়র্কে বায়ুদূষণ সতর্কতা ভারতের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের স্পর্শকাতর তথ্য ডার্ক ওয়েবে ফাস চুয়াডাঙ্গায় বাল্যবিয়ের আয়োজনে প্রশাসনের হানা, কনের মাকে জরিমানা লেবার পার্টির নেতা নির্বাচিত হলেন যুক্তরাজ্যের হবু প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম সাবেক সেনা কর্মকর্তা মোজাফফরের বিচার অন্য আসামিদের মতোই হবে: স্বরাষ্ট্রমন্ত্রী মেক্সিকোতে ৭.৪ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা

জিম্বাবুয়েকে ৩৪ রানে হারিয়ে সিরিজে সমতা আনলো টাইগাররা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৮:৩৮:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
  • ১৪ বার পড়া হয়েছে

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে জিম্বাবুয়েকে ৩৪ রানে হারিয়ে সিরিজে সমতা আনলো বাংলাদেশ। শুক্রবার (১৭ জুলাই) বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাবে ১৮৭ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ১৫২ রানে শেষ হয় স্বাগতিকদের ইনিংস।

টস হেরে ব্যাট করতে নেমে টাইগারদের উড়ন্ত সূচনা এনে দেন দুই ওপেনার সাইফ হাসান ও তানজিদ তামিম। উদ্বোধনী জুটিতে যোগ করেন ১২০ রান। দুই ব্যাটারই দেখা পান অর্ধশতকের। পরে ইয়াসির আলি ও সাইফউদ্দিনের টর্নেডো ইনিংসে ১৮৬ রানের পুঁজি পায় বাংলাদেশ। এই ম্যাচে টি-টোয়েন্টিতে প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে টানা চার বলে চারটি ছক্কা মেরে ইতিহাস গড়েন মোহাম্মদ সাইফউদ্দিন।

জবাবে ব্যাট করতে নেমে বিপর্যয়ে পড়ে জিম্বাবুয়ে। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে তারা। সর্বোচ্চ ২৯ রানের ইনিংস খেলেন রায়ান বার্ল। শেষদিকে ব্র্যাড ইভান্সের ঝোড়ো গতির ২৫ রান কমিয়েছে স্বাগতিকদের হারের ব্যবধান। রিশাদ হোসেন একাই নেন ৪ উইকেট। এই জয়ে তিন ম্যাচের সিরিজে সমতায় ফিরল বাংলাদেশ।

এর আগে, একমাত্র টেস্টে ইনিংস ও ৮৫ রানের বড় ব্যবধানে হারে বাংলাদেশ। এরপর তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে হারে টাইগাররা। এরপরেই টি-টোয়েন্টি ফরম্যাটে সিরিজের প্রথম ম্যাচ ৩২ রানে হেরে যায় তাওহিদ হৃদয়ের দল।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ভিআইপি গ্যালারিতে থাকছেন ট্রাম্প, আর্জেন্টিনা-স্পেনের প্রধানরা থাকছেন কি?

জিম্বাবুয়েকে ৩৪ রানে হারিয়ে সিরিজে সমতা আনলো টাইগাররা

আপডেট সময় ০৮:৩৮:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬