যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টি অভিজ্ঞ রাজনীতিক অ্যান্ডি বার্নহ্যামকে দলের নতুন নেতা হিসেবে আনুষ্ঠানিকভাবে নির্বাচিত করেছে। এর মধ্য দিয়ে তার দেশটির পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার পথ নিশ্চিত হলো। শুক্রবার (১৭ জুলাই) বিশেষ সম্মেলনে এ ঘোষণা দেয়া হবে বলে ধারণা করা হচ্ছে। খবর আল জাজিরার।
মধ্য-বামপন্থী লেবার পার্টির পার্লামেন্টে বিপুল সংখ্যাগরিষ্ঠতা থাকায় ৫৬ বছর বয়সী বার্নহ্যাম আগামী সোমবার (জুলাই) ১০ ডাউনিং স্ট্রিটে প্রধানমন্ত্রী হিসেবে কিয়ার স্টারমারের স্থলাভিষিক্ত হবেন। ৯ বছরের বিরতির পর মাত্র চার সপ্তাহ আগে উপনির্বাচনে জয়ী হয়ে তিনি আবারও এমপি নির্বাচিত হন।
টানা তিনবার গ্রেটার ম্যানচেস্টারে মেয়র নির্বাচিত হওয়ায় ‘কিং অব দ্য নর্থ’ নামে পরিচিত পান বার্নহ্যাম। তবে লেবার পার্টির নেতৃত্বের দৌড়ে তিনি কখনো প্রতিদ্বন্দ্বিতা করেননি। ২০১০ ও ২০১৫ সালে লেবার পার্টির নেতৃত্বের দৌড়ে ব্যর্থ হওয়ার পর এবার তৃতীয় প্রচেষ্টায় দলটির নেতা হলেন তিনি। এর আগে তিনি এড মিলিব্যান্ড ও জেরেমি করবিনের কাছে পরাজিত হন।
২০০১ থেকে ২০১৭ সাল পর্যন্ত এমপি এবং সাবেক মন্ত্রী বার্নহ্যাম নিজেকে পরবর্তীতে সাধারণ মানুষের নেতা হিসেবে নতুনভাবে প্রতিষ্ঠিত করেন। সহজ-সরল ব্যক্তিত্বের সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে আকর্ষণীয় ভিডিওর মাধ্যমে তিনি জনপ্রিয়তা পান।
লেবার পার্টির এমপিরা আশা করছেন, তিনি স্টারমারের তুলনায় সাধারণ মানুষের সঙ্গে আরও ভালোভাবে যোগাযোগ করতে পারবেন এবং ব্রিটেনের দুর্বল হয়ে পড়া সরকারি সেবা খাতের সংস্কার ও অর্থনীতিকে গতিশীল করতে আরও পরিবর্তনমূলক পদক্ষেপ নেবেন।

ডেস্ক রিপোর্ট 


















