ঢাকা , শনিবার, ১৮ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ভিআইপি গ্যালারিতে থাকছেন ট্রাম্প, আর্জেন্টিনা-স্পেনের প্রধানরা থাকছেন কি? ‘আই হ্যাভ আ প্ল্যান’ বললেন যুক্তরাজ্যের হবু প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম ক্যান্টনমেন্টের স্পষ্ট ক্লিয়ারেন্স পেয়ে নাহিদ এক দফার ঘোষণা করেছিল: রাশেদ খান আইনমন্ত্রীর পরিচয়ে প্রতারণা করতেন আতিয়ার দাবানলের ধোঁয়ায় ফাইনালের আগে নিউইয়র্কে বায়ুদূষণ সতর্কতা ভারতের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের স্পর্শকাতর তথ্য ডার্ক ওয়েবে ফাস চুয়াডাঙ্গায় বাল্যবিয়ের আয়োজনে প্রশাসনের হানা, কনের মাকে জরিমানা লেবার পার্টির নেতা নির্বাচিত হলেন যুক্তরাজ্যের হবু প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম সাবেক সেনা কর্মকর্তা মোজাফফরের বিচার অন্য আসামিদের মতোই হবে: স্বরাষ্ট্রমন্ত্রী মেক্সিকোতে ৭.৪ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা

চুয়াডাঙ্গায় বাল্যবিয়ের আয়োজনে প্রশাসনের হানা, কনের মাকে জরিমানা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:৪৬:০৬ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
  • ১১ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গা শহরে ১৮ বছর পূর্ণ না হওয়া এক কিশোরীর বাল্যবিয়ের আয়োজন ভণ্ডুল করেছে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বরপক্ষ পৌঁছানোর আগেই বিয়ে বন্ধ করে দেওয়া হয়। এ ঘটনায় বাল্যবিবাহ নিরোধ আইনে কনের মাকে ২ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

শুক্রবার (১৭ জুলাই) বিকেলে চুয়াডাঙ্গা পৌরসভার গুলশানপাড়া এলাকায় চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তিথি মিত্রের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত এ অভিযান পরিচালনা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, গুলশানপাড়া এলাকায় ১৮ বছর পূর্ণ না হওয়া এক কিশোরীর বিয়ের আয়োজন করা হয়েছে, এমন সংবাদের ভিত্তিতে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত ঘটনাস্থলে পৌঁছে অভিযান চালায়। বরপক্ষ পৌঁছানোর আগেই প্রশাসনের কর্মকর্তারা সেখানে উপস্থিত হয়ে কিশোরীর বয়স যাচাই-বাছাই করেন। যাচাই শেষে বাল্যবিয়ের সত্যতা নিশ্চিত হওয়ায় তাৎক্ষণিকভাবে বিয়ের আয়োজন বন্ধ করে দেওয়া হয়।

পরে বাল্যবিয়ের আয়োজন করার দায়ে কনের মাকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি ভবিষ্যতে মেয়ের বয়স ১৮ বছর পূর্ণ হওয়ার আগে বিয়ের আয়োজন করবেন না—মর্মে তার কাছ থেকে লিখিত মুচলেকাও নেওয়া হয়।

অভিযান চলাকালে উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের পাশাপাশি চুয়াডাঙ্গা সদর থানার পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।

চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তিথি মিত্র বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা ঘটনাস্থলে পৌঁছে যাই। বরপক্ষ আসার আগেই কিশোরীর বয়স যাচাই করে বাল্যবিয়ের সত্যতা নিশ্চিত হই। মেয়েটির বাবা না থাকায় তার মাকে দুই হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে বাল্যবিবাহ বন্ধ করে দেওয়া হয়েছে এবং ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি না করার জন্য লিখিত মুচলেকা নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, বাল্যবিয়ে একটি সামাজিক অপরাধ। এ ধরনের অপরাধ প্রতিরোধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। কোথাও বাল্যবিয়ের তথ্য পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ভিআইপি গ্যালারিতে থাকছেন ট্রাম্প, আর্জেন্টিনা-স্পেনের প্রধানরা থাকছেন কি?

চুয়াডাঙ্গায় বাল্যবিয়ের আয়োজনে প্রশাসনের হানা, কনের মাকে জরিমানা

আপডেট সময় ১০:৪৬:০৬ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬