ঢাকা , বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
থানার দরজা ভেঙে পালাল ১৭ কিশোর গ্যাং সদস্য যুক্তরাষ্ট্রকে ৬০ দিনের যুদ্ধবিরতির প্রস্তাব দিল ইরান নবায়ন নয়, গঙ্গা পানিবণ্টন নিয়ে নতুন চুক্তি চায় বাংলাদেশ: পানিসম্পদমন্ত্রী এশিয়ান গেমসে শ্রীলঙ্কাকে ৫-১ গোলে উড়িয়ে দিলো বাংলাদেশ নিজেই রোলার চালিয়ে ৩ লাখের বেশি বোতল ফেনসিডিল ধ্বংস করলেন শুভেন্দু জাতিসংঘ সাধারণ পরিষদে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ইরাককে সামরিক ঘাঁটি হস্তান্তর করছে তুরস্ক বক্তব্য দেওয়ার সময় মৃত্যুর কোলে ঢলে পড়লেন সাবেক শিবির নেতা ‘দেশের অর্থনীতি বাঁচাতে প্রধানমন্ত্রী কীভাবে সাশ্রয় করছেন, এটা কি আপনারা দেখেন না?’ এবার যমুনা এক্সপ্রেসওয়েতে স্লিপার বাসে ভয়াবহ আগুন, নিহত ৯

বায়ুদূষণে প্রতিদিন ২৪২ জনের মৃত্যু: বছরে ক্ষতি ২৩ বিলিয়ন ডলার

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:৫০:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
  • ৫০৬ বার পড়া হয়েছে

নীরবে প্রাণ কেড়ে নিচ্ছে বাতাসে ভাসমান সূক্ষ্ম ধূলিকণা। গবেষণা বলছে, দেশে প্রতিদিন গড়ে ২৪২ জন মানুষের অকালমৃত্যুর জন্য দায়ী বায়ুদূষণ। বছরে এই সংখ্যা দাঁড়ায় প্রায় ৮৮ হাজার। শুধু প্রাণহানিই নয়, এর অর্থনৈতিক ক্ষতির পরিমাণও ভয়াবহ—প্রতি বছর প্রায় ২৩ বিলিয়ন মার্কিন ডলার, যা বাংলাদেশের জিডিপির প্রায় ৫ শতাংশ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিক্স বিভাগের গবেষণায় ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, সিলেট ও বরিশালের বায়ুদূষণের প্রভাব বিশ্লেষণ করা হয়েছে। এতে দেখা গেছে, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত রাজধানী ঢাকা, যেখানে বছরে প্রায় ৬৮ হাজার ৭০৩ মানুষের অকালমৃত্যুর সঙ্গে পিএম-২.৫ দূষণের সম্পর্ক রয়েছে।

গবেষকদের মতে, বায়ুদূষণে সবচেয়ে বেশি মানুষ মারা যাচ্ছেন হৃদরোগে। এছাড়া স্ট্রোক, দীর্ঘমেয়াদি শ্বাসতন্ত্রের রোগ এবং ফুসফুসের ক্যান্সারেও বাড়ছে মৃত্যুর সংখ্যা।

গবেষণার প্রধান অধ্যাপক মো. সাখাওয়াত হোসেন বলছেন, বায়ুদূষণ শুধু পরিবেশগত নয়, এটি এখন বড় জনস্বাস্থ্য ও অর্থনৈতিক সংকট। বিশ্ব স্বাস্থ্য সংস্থার বায়ুমান নির্দেশিকা বাস্তবায়ন এবং শিল্প, ইটভাটা ও যানবাহনের দূষণ নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নিলে এই প্রাণহানি ও অর্থনৈতিক ক্ষতির বড় অংশই প্রতিরোধ করা সম্ভব।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

থানার দরজা ভেঙে পালাল ১৭ কিশোর গ্যাং সদস্য

বায়ুদূষণে প্রতিদিন ২৪২ জনের মৃত্যু: বছরে ক্ষতি ২৩ বিলিয়ন ডলার

আপডেট সময় ১০:৫০:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬