ঢাকা , শনিবার, ১৮ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ভিআইপি গ্যালারিতে থাকছেন ট্রাম্প, আর্জেন্টিনা-স্পেনের প্রধানরা থাকছেন কি? ‘আই হ্যাভ আ প্ল্যান’ বললেন যুক্তরাজ্যের হবু প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম ক্যান্টনমেন্টের স্পষ্ট ক্লিয়ারেন্স পেয়ে নাহিদ এক দফার ঘোষণা করেছিল: রাশেদ খান আইনমন্ত্রীর পরিচয়ে প্রতারণা করতেন আতিয়ার দাবানলের ধোঁয়ায় ফাইনালের আগে নিউইয়র্কে বায়ুদূষণ সতর্কতা ভারতের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের স্পর্শকাতর তথ্য ডার্ক ওয়েবে ফাস চুয়াডাঙ্গায় বাল্যবিয়ের আয়োজনে প্রশাসনের হানা, কনের মাকে জরিমানা লেবার পার্টির নেতা নির্বাচিত হলেন যুক্তরাজ্যের হবু প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম সাবেক সেনা কর্মকর্তা মোজাফফরের বিচার অন্য আসামিদের মতোই হবে: স্বরাষ্ট্রমন্ত্রী মেক্সিকোতে ৭.৪ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা

মেসির চেয়েও কম বয়স ইয়ামালের বাবার

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৫:১২:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
  • ২৭ বার পড়া হয়েছে

বিশ্বকাপ ফাইনালে মুখোমুখি হতে যাচ্ছেন দুই প্রজন্মের দুই তারকা—লিওনেল মেসি ও লামিন ইয়ামাল। তবে মাঠের লড়াইয়ের আগেই আলোচনায় উঠে এসেছে এক অবাক করা তথ্য। ইয়ামালের বাবা মুনির নাসরাউইয়ের বয়সও মেসির চেয়ে কম।

মেসির বর্তমান বয়স ৩৯ বছর। আর ইয়ামালের বাবা মুনির নাসরাউইয়ের বয়স ৩৪। অর্থাৎ, স্পেনের এই তরুণ ফুটবলারের বাবাও আর্জেন্টাইন মহাতারকার চেয়ে পাঁচ বছরের ছোট।

এই আলোচনাকে আরও বিশেষ করে তুলেছে ২০০৭ সালের একটি ছবি। সেখানে দেখা যায়, তখনকার ২০ বছর বয়সী মেসি কয়েক মাস বয়সী ইয়ামালকে একটি ছোট্ট টাবে গোসল করাচ্ছেন। বার্সেলোনা ও ইউনিসেফের একটি দাতব্য ফটোশুটে তোলা সেই ছবি দীর্ঘদিন আড়ালেই ছিল। ২০২৪ সালে ইয়ামালের বাবা ছবিটি প্রকাশ করার পর সেটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়।

প্রায় দুই দশক পর সেই শিশুই এখন বিশ্বকাপের ফাইনালে মেসির প্রতিপক্ষ। ৩৯ বছর বয়সী মেসি খেলছেন নিজের ষষ্ঠ বিশ্বকাপ, আর ১৯ বছর বয়সী ইয়ামালের এটি প্রথম।

রোববার বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায় আর্জেন্টিনা ও স্পেনের ফাইনালে মুখোমুখি হবে এই দুই প্রজন্মের দুই তারকা। ২০০৭ সালের সেই স্মরণীয় ছবির পর এবার ফুটবল ইতিহাসের সবচেয়ে নাটকীয় এক অধ্যায়ের সাক্ষী হতে অপেক্ষা করছে পুরো বিশ্ব।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ভিআইপি গ্যালারিতে থাকছেন ট্রাম্প, আর্জেন্টিনা-স্পেনের প্রধানরা থাকছেন কি?

মেসির চেয়েও কম বয়স ইয়ামালের বাবার

আপডেট সময় ০৫:১২:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬