ঢাকা , শনিবার, ১৮ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ভিআইপি গ্যালারিতে থাকছেন ট্রাম্প, আর্জেন্টিনা-স্পেনের প্রধানরা থাকছেন কি? ‘আই হ্যাভ আ প্ল্যান’ বললেন যুক্তরাজ্যের হবু প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম ক্যান্টনমেন্টের স্পষ্ট ক্লিয়ারেন্স পেয়ে নাহিদ এক দফার ঘোষণা করেছিল: রাশেদ খান আইনমন্ত্রীর পরিচয়ে প্রতারণা করতেন আতিয়ার দাবানলের ধোঁয়ায় ফাইনালের আগে নিউইয়র্কে বায়ুদূষণ সতর্কতা ভারতের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের স্পর্শকাতর তথ্য ডার্ক ওয়েবে ফাস চুয়াডাঙ্গায় বাল্যবিয়ের আয়োজনে প্রশাসনের হানা, কনের মাকে জরিমানা লেবার পার্টির নেতা নির্বাচিত হলেন যুক্তরাজ্যের হবু প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম সাবেক সেনা কর্মকর্তা মোজাফফরের বিচার অন্য আসামিদের মতোই হবে: স্বরাষ্ট্রমন্ত্রী মেক্সিকোতে ৭.৪ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা

বিশ্বকাপজয়ীদের জন্য এবার চ্যাম্পিয়নশিপ রিং

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৬:১৮:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
  • ২৪ বার পড়া হয়েছে

বিশ্বকাপ জয়ের স্মৃতি এতদিন সীমাবদ্ধ ছিল ট্রফি আর পদকে। এবার সেই ইতিহাসে যুক্ত হচ্ছে নতুন এক সম্মাননা। ২০২৬ বিশ্বকাপ থেকেই প্রথমবারের মতো চ্যাম্পিয়ন দলের খেলোয়াড় ও কোচিং স্টাফদের দেওয়া হবে বিশেষ চ্যাম্পিয়নশিপ রিং

ফিফা জানিয়েছে, মোট ২ হাজার ২৬টি রিং তৈরি করা হবে। এর মধ্যে ৩০টি থাকবে বিশ্বকাপজয়ী দলের খেলোয়াড় ও কোচিং স্টাফদের জন্য। বাকি ১ হাজার ৯৯৬টি রিং সংগ্রহযোগ্য স্মারক হিসেবে সমর্থকদের জন্য বাজারে আনা হবে।

ফাইনাল শেষে মাঠেই বিজয়ী দলের অধিনায়ক ও প্রধান কোচকে প্রতীকীভাবে একটি অস্থায়ী রিং পরিয়ে দেওয়া হবে। পরে প্রত্যেকের আঙুলের মাপ অনুযায়ী কাস্টমাইজ করা আসল রিং আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করবে ফিফা।

প্রতিটি রিংয়ে থাকবে বিশ্বকাপ ট্রফির নকশা, চ্যাম্পিয়ন দলের পরিচয় এবং একটি স্বতন্ত্র সিরিয়াল নম্বর। সঙ্গে থাকবে সত্যতা নিশ্চিতকারী অথেনটিসিটির সনদও।

আগামী রোববার নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনা ও স্পেনের মধ্যকার ফাইনালের মধ্য দিয়েই বিশ্বকাপ ইতিহাসে প্রথমবারের মতো দেখা যাবে এই নতুন ঐতিহ্য।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ভিআইপি গ্যালারিতে থাকছেন ট্রাম্প, আর্জেন্টিনা-স্পেনের প্রধানরা থাকছেন কি?

বিশ্বকাপজয়ীদের জন্য এবার চ্যাম্পিয়নশিপ রিং

আপডেট সময় ০৬:১৮:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬