ঢাকা , শনিবার, ১৮ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ভিআইপি গ্যালারিতে থাকছেন ট্রাম্প, আর্জেন্টিনা-স্পেনের প্রধানরা থাকছেন কি? ‘আই হ্যাভ আ প্ল্যান’ বললেন যুক্তরাজ্যের হবু প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম ক্যান্টনমেন্টের স্পষ্ট ক্লিয়ারেন্স পেয়ে নাহিদ এক দফার ঘোষণা করেছিল: রাশেদ খান আইনমন্ত্রীর পরিচয়ে প্রতারণা করতেন আতিয়ার দাবানলের ধোঁয়ায় ফাইনালের আগে নিউইয়র্কে বায়ুদূষণ সতর্কতা ভারতের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের স্পর্শকাতর তথ্য ডার্ক ওয়েবে ফাস চুয়াডাঙ্গায় বাল্যবিয়ের আয়োজনে প্রশাসনের হানা, কনের মাকে জরিমানা লেবার পার্টির নেতা নির্বাচিত হলেন যুক্তরাজ্যের হবু প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম সাবেক সেনা কর্মকর্তা মোজাফফরের বিচার অন্য আসামিদের মতোই হবে: স্বরাষ্ট্রমন্ত্রী মেক্সিকোতে ৭.৪ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা

বিশ্বকাপ হার নিয়ে আবেগঘন পোস্ট বেলিংহামের

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৬:৩২:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
  • ২০ বার পড়া হয়েছে

বিশ্বকাপের স্বপ্ন সেমিফাইনালেই থেমে গেছে ইংল্যান্ডের। তবে হতাশার মাঝেও সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আবেগঘন বার্তা দিয়েছেন দলের তারকা মিডফিল্ডার জুড বেলিংহাম।

সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে বেলিংহাম বলেন, বিশ্বকাপ থেকে বিদায়ের হতাশা কাটিয়ে উঠতে তার কিছুটা সময় লেগেছে। তিনি যুক্তরাষ্ট্রে এসে দলকে সমর্থন দেওয়া এবং বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ভালোবাসা জানানো ইংল্যান্ডের সমর্থকদের ধন্যবাদ জানান।

বেলিংহামের ভাষায়, পুরো টুর্নামেন্টজুড়ে দেশের মানুষের যে ঐক্য, আবেগ ও ভালোবাসা দেখা গেছে, সেটিই ভবিষ্যতে ইংল্যান্ডকে আরও বড় সাফল্য এনে দিতে পারে। তিনি আশা প্রকাশ করেন, এই সমর্থন ও বিশ্বাস যেন কখনো হারিয়ে না যায়।

আর্জেন্টিনার কাছে ২-১ গোলে হেরে ইংল্যান্ডের বিশ্বকাপ যাত্রা শেষ হলেও ব্যক্তিগতভাবে দুর্দান্ত সময় কাটিয়েছেন বেলিংহাম। সাত ম্যাচে ছয় গোল ও একটি অ্যাসিস্ট করে তিনি দলের সর্বোচ্চ গোলদাতা হিসেবে টুর্নামেন্ট শেষ করেছেন।

তবে শিরোপার স্বপ্ন ভেঙে গেলেও ইংল্যান্ডের সামনে এখনও একটি ম্যাচ বাকি। তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে শনিবার ফ্রান্সের মুখোমুখি হবে থ্রি লায়ন্সরা।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ভিআইপি গ্যালারিতে থাকছেন ট্রাম্প, আর্জেন্টিনা-স্পেনের প্রধানরা থাকছেন কি?

বিশ্বকাপ হার নিয়ে আবেগঘন পোস্ট বেলিংহামের

আপডেট সময় ০৬:৩২:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬