ঢাকা , শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

‘ফুটবল ইতিহাসের সবচেয়ে নোংরা দল আর্জেন্টিনা’

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৬:৫১:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
  • ১৩১ বার পড়া হয়েছে

বিশ্বকাপ ফাইনালের আগেই নতুন বিতর্ক। স্পেনের জনপ্রিয় ক্রীড়া অনুষ্ঠান লা ত্রিবু-তে আর্জেন্টিনাকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন স্প্যানিশ সাংবাদিক রবার্তো গোমেজ।

তার দাবি, ‘ফুটবল ইতিহাসের সবচেয়ে নোংরা জাতীয় দল আর্জেন্টিনা।’ গোমেজের অভিযোগ, আর্জেন্টিনার কয়েকজন খেলোয়াড়ের খেলার ধরন সহিংসতার কাছাকাছি এবং পুরো দলই অত্যন্ত আক্রমণাত্মক ফুটবল খেলে।

তবে সমালোচনার মাঝেও আর্জেন্টিনার ফুটবল ঐতিহ্যের প্রশংসা করতে ভোলেননি তিনি। ডি স্টেফানো, দিয়েগো ম্যারাডোনা ও লিওনেল মেসির মতো কিংবদন্তিদের জন্ম দেওয়া দেশ হিসেবে আর্জেন্টিনাকে সম্মান জানান। একই সঙ্গে লিওনেল স্কালোনিকেও ‘দুর্দান্ত কোচ’ বলে উল্লেখ করেন।

অন্যদিকে, স্পেনের শিরোপা জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী গোমেজ। তার ভাষায়, পুরো টুর্নামেন্টে সবচেয়ে সুন্দর ফুটবল খেলছে লুইস দে লা ফুয়েন্তের দল। এমনকি তিনি তিনবার জোর দিয়ে বলেন, ‘এই বিশ্বকাপের সেরা কোচ লুইস দে লা ফুয়েন্তে।’

গোমেজ আরও জানান, টুর্নামেন্টের শুরুতেই স্প্যানিশ কোচ তাকে বলেছিলেন, নকআউট পর্বে দল হয়ে উঠবে ‘নিখুঁত’। তার দাবি, স্পেনের ফাইনালে ওঠার মধ্য দিয়ে সেই কথাই সত্যি প্রমাণিত হয়েছে।

এখন দেখার বিষয়, মাঠের লড়াইয়ে সমালোচনার জবাব দিতে পারে কি না বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা, নাকি শিরোপা জিতে শেষ হাসি হাসবে স্পেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

‘ফুটবল ইতিহাসের সবচেয়ে নোংরা দল আর্জেন্টিনা’

আপডেট সময় ০৬:৫১:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬