ঢাকা , সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
হাসিনা অসুস্থতার কারণে তাকে সংবাদ সম্মেলন দেখা যায় না: আসিফ নজরুল পশ্চিমবঙ্গে ২৫২ টি মাদ্রাসা বন্ধের নির্দেশ ডাকসুর সংগ্রহশালা থেকে জিন্নাহর ছবি সরাতে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছে ছাত্রদল আসিফ মাহমুদ অন্তর্বর্তী সরকারের সময় আ.লীগ ব্যবসায়ী ও এমপিদের প্রটেকশন দিয়েছে: রাশেদ খাঁন এআই না জানলে মুসলিমরা পিছিয়ে পড়বে: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে যথাযথ মর্যাদায় আমন্ত্রণ জানানো হয়নি: স্পিকার নতুন পোশাক আইন করছে ভারত, বিপাকে মুসলিমরা ক্ষমতায় না যেতেই মজলুম থেকে জালিমে পরিণত হয়েছে জামায়াত: রাশেদ খাঁন জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী শিবির নিয়ন্ত্রিত ডাকসু ‘পাকিস্তান প্রেম’ জাহির করছে: ছাত্রদল

বাংলাদেশকে সবচেয়ে বেশি ইতিবাচকভাবে দেখে পাকিস্তান, সবচেয়ে কম ভারত

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:৩৭:৪৫ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬
  • ১৪৭ বার পড়া হয়েছে

এবার দক্ষিণ এশিয়ার প্রতিবেশী দেশগুলোর মধ্যে বাংলাদেশকে সবচেয়ে বেশি ইতিবাচক মনোভাব নিয়ে দেখে পাকিস্তানের নাগরিকেরা, আর সবচেয়ে কম ইতিবাচক চোখে দেখে ভারতের মানুষ। ওয়াশিংটনভিত্তিক আন্তর্জাতিক গবেষণাপ্রতিষ্ঠান পিউ রিসার্চ সেন্টারের সাম্প্রতিক এক জরিপে এ তথ্য উঠে এসেছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) পিউ রিসার্চ সেন্টার তাদের ওয়েবসাইটে দক্ষিণ এশিয়ার দেশগুলোর প্রাপ্তবয়স্ক নাগরিকদের ওপর পরিচালিত এই জরিপ প্রতিবেদন প্রকাশ করে। জরিপের ফলাফলে দেখা গেছে, পাকিস্তানের ৬৬ শতাংশ এবং শ্রীলঙ্কার ৫৬ শতাংশ মানুষ বাংলাদেশের প্রতি ইতিবাচক মনোভাব পোষণ করেন। বিপরীতে ভারতে বাংলাদেশকে ইতিবাচকভাবে দেখেন মাত্র ২৫ শতাংশ মানুষ।

প্রতিবেদনে বলা হয়, ২০২৪ সাল থেকে শ্রীলঙ্কায় বাংলাদেশের প্রতি ইতিবাচক মনোভাব ৯ শতাংশ বাড়লেও ভারতে তা ১০ শতাংশ কমেছে। অন্যদিকে, পাকিস্তানের প্রতি শ্রীলঙ্কার ৫৭ শতাংশ এবং বাংলাদেশের ৫৪ শতাংশ মানুষের ইতিবাচক মনোভাব রয়েছে। তবে ভারতে পাকিস্তান সম্পর্কে ভালো ধারণা রাখেন মাত্র ৮ শতাংশ মানুষ। জরিপ অনুযায়ী, চারটি দক্ষিণ এশীয় দেশের মধ্যে ভারতের প্রতি বিভিন্ন দেশের মানুষের ইতিবাচক মনোভাবের ব্যবধানই সবচেয়ে বেশি।

শ্রীলঙ্কার বিপুলসংখ্যক মানুষ ভারতের প্রতি ইতিবাচক হলেও বাংলাদেশে ভারতের প্রতি ইতিবাচক মনোভাব রয়েছে ৪২ শতাংশের, যা আগের চেয়ে ১৫ শতাংশ কমেছে। আর পাকিস্তানে এই হার মাত্র ৭ শতাংশ আন্তর্জাতিক বিষয়াবলীতে সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ওপর আস্থার বিষয়ে জানতে চাওয়া হলে শ্রীলঙ্কায় তার প্রতি সামগ্রিক ইতিবাচক চিত্র দেখা গেছে। তবে বাংলাদেশে এই আস্থার হার ৪২ শতাংশ এবং পাকিস্তানে মাত্র ৪ শতাংশ।

নিজ দেশের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ মিত্র কেএমন প্রশ্নে শ্রীলঙ্কার ৬৩ শতাংশ মানুষ ভারতের নাম বলেছেন। বিপরীতে বাংলাদেশ ও পাকিস্তানের অংশগ্রহণকারীরা ভারতকে তাদের দেশের জন্য সবচেয়ে বড় হুমকি হিসেবে উল্লেখ করেছেন। তবে পিউ রিসার্চের জরিপ অনুযায়ী, দক্ষিণ এশিয়ায় একমাত্র শ্রীলঙ্কার প্রতিই বাকি সব দেশের উত্তরদাতাদের সবচেয়ে বেশি ইতিবাচক মনোভাব দেখা গেছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

হাসিনা অসুস্থতার কারণে তাকে সংবাদ সম্মেলন দেখা যায় না: আসিফ নজরুল

বাংলাদেশকে সবচেয়ে বেশি ইতিবাচকভাবে দেখে পাকিস্তান, সবচেয়ে কম ভারত

আপডেট সময় ১২:৩৭:৪৫ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬