ঢাকা , সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
এসএসসির এত খাতা পুনর্মূল্যায়ন করা  প্রায় অসম্ভব, আমরা নীতিমালা করব: শিক্ষামন্ত্রী কুমিল্লা বিমানবন্দরে বিমান ওঠে না ৩২ বছর, তবুও মাসে কোটি টাকা আয় ইরানের প্রতিরোধের প্রশংসা করলেন আনোয়ার ইব্রাহিম নোট অব ডিসেন্ট বাদ দিয়ে জুলাই সনদ বাস্তবায়ন করবে বিএনপি: তথ্য উপদেষ্টা ইয়েমেনে ভয়াবহ ড্রোন হামলা ও রক্তক্ষয়ী লড়াই, নিহত ২০০ ইরান-সমর্থিত যোদ্ধা জুলাই যোদ্ধা আয়াসকে অপহরণ ও হত্যাচেষ্টার অভিযোগ বিরোধীদল হয়েই আ.লীগের সব বৈশিষ্ট্য অর্জন করে ফেলেছে জামায়াত: রাশেদ খাঁন সৌরবিদ্যুৎ ছাড়া অটোরিকশায় চার্জ দিলে জরিমানা, করতে হবে নিবন্ধন ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ বাংলাদেশকে সবচেয়ে বেশি ইতিবাচকভাবে দেখে পাকিস্তান, সবচেয়ে কম ভারত

বিরোধীদল হয়েই আ.লীগের সব বৈশিষ্ট্য অর্জন করে ফেলেছে জামায়াত: রাশেদ খাঁন

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০১:৩৩:০২ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬
  • ১১ বার পড়া হয়েছে

এবার জামায়াতে ইসলামীকে বিরোধীদল হয়েই আওয়ামী লীগেরসমস্ত বৈশিষ্ট্যঅর্জনকারী দল হিসেবে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য রাশেদ খাঁন। তিনি অভিযোগ করেছেন, কুষ্টিয়ায় গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের ওপর হামলার পর দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে জামায়াতশিবিরেরপেশিশক্তির মহড়াদেওয়া হয়েছে। রবিবার (১৬ আগস্ট) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের ভেরিফায়েড প্রোফাইলে রাশেদ খাঁন লিখেছেন, “পারিপার্শ্বিক অবস্থা দেখে মনে হচ্ছে, জামায়াতশিবির পুরোপুরি জালিম সংগঠনে পরিণত হয়েছে।

তিনি দাবি করেন, অতীতে বিরোধী দলগুলোকে মজলুম ও বিনয়ী হিসেবে দেখা গেলেও জামায়াত প্রধান বিরোধী দল হয়েই আওয়ামী লীগের সব বৈশিষ্ট্য অর্জন করেছে। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, জামায়াত ভবিষ্যতে ক্ষমতায় গেলে ভিন্নমতের মানুষকে ন্যূনতম জায়গাও দেবে না। এ অবস্থায় জামায়াতের বিরুদ্ধে সোচ্চার হওয়ার জন্য গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের ধন্যবাদ জানান তিনি।

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর ও সাধারণ সম্পাদক হাসান আল মামুনের প্রশংসা করে রাশেদ খাঁন বলেন, যারা গণঅধিকার পরিষদকে জামায়াতমুখী করতে চেয়েছিল, তাদের বিষয়ে তারা সতর্কতা অবলম্বন করছেন। তার দাবি, জামায়াতশিবির কতটাভয়ংকর’, তা এখন গণঅধিকার পরিষদ ও এর অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা বুঝতে পেরেছেন। তিনি বলেন, সারাদেশে গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত প্রতিবাদকে তিনি সাধুবাদ জানান। পাশাপাশি দলের কেউ যেন ভবিষ্যতে টকশো বা বক্তব্যেজামায়াতি বয়াননা দেন, সেই প্রত্যাশাও ব্যক্ত করেন।

জামায়াত ও দলটির সেক্রেটারি জেনারেলের গণঅধিকার পরিষদকে নিয়ে দেওয়া বক্তব্যের তীব্র নিন্দা জানিয়ে রাশেদ খাঁন বলেন, দেশের গণতান্ত্রিক সংগ্রাম ও ফ্যাসিবাদের পতনে দল হিসেবে জামায়াতের তুলনায় গণঅধিকার পরিষদের অবদান বেশি। তিনি আরও বলেন, “জামায়াত যখন গুপ্ত ছিল, গণঅধিকার পরিষদ তখন রাজপথে ছিল। কিন্তু আজকে তাদের আস্ফালন দেখে মনে হচ্ছে, তারাই সব করেছে! কিন্তু ইতিহাস তো বদলানো যায় না।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

এসএসসির এত খাতা পুনর্মূল্যায়ন করা  প্রায় অসম্ভব, আমরা নীতিমালা করব: শিক্ষামন্ত্রী

বিরোধীদল হয়েই আ.লীগের সব বৈশিষ্ট্য অর্জন করে ফেলেছে জামায়াত: রাশেদ খাঁন

আপডেট সময় ০১:৩৩:০২ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬