ঢাকা , সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পশ্চিমবঙ্গে ২৫২ টি মাদ্রাসা বন্ধের নির্দেশ ডাকসুর সংগ্রহশালা থেকে জিন্নাহর ছবি সরাতে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছে ছাত্রদল আসিফ মাহমুদ অন্তর্বর্তী সরকারের সময় আ.লীগ ব্যবসায়ী ও এমপিদের প্রটেকশন দিয়েছে: রাশেদ খাঁন এআই না জানলে মুসলিমরা পিছিয়ে পড়বে: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে যথাযথ মর্যাদায় আমন্ত্রণ জানানো হয়নি: স্পিকার নতুন পোশাক আইন করছে ভারত, বিপাকে মুসলিমরা ক্ষমতায় না যেতেই মজলুম থেকে জালিমে পরিণত হয়েছে জামায়াত: রাশেদ খাঁন জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী শিবির নিয়ন্ত্রিত ডাকসু ‘পাকিস্তান প্রেম’ জাহির করছে: ছাত্রদল মসজিদের মাইকে ‘ডাকাত’ ঘোষণা দিয়ে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা

শিক্ষক না আসায় লাঠিসোটা নিয়ে প্রাথমিক শিক্ষার্থীদের আন্দোলন

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৪:১৮:৪২ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬
  • ৫৬ বার পড়া হয়েছে

এবার শিক্ষকদের স্কুলে ফেরাতে আন্দোলনে নামল প্রাথমিকের শিশু শিক্ষার্থীরা। ব্যতিক্রমী এই ঘটনাটি ঘটেছে কুড়িগ্রামের ব্রহ্মপুত্র চরাঞ্চলে অবিস্থত খেওয়ার আলগার চর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। সোমবার (১৭ আগস্ট) সকালে শিক্ষার্থীরা বিদ্যালয়ে গিয়ে সব কক্ষ বন্ধ দেখতে পায়। পরে তারা লাঠিসোটা হাতে আন্দোলনে নামে। এ সময় শিক্ষার্থীরা দলবদ্ধভাবে বন্ধ ক্লাসরুমের দরজায় লাথি মারতে দেখা যায়।

শিক্ষার্থীদের অভিযোগ, শিক্ষকরা ঠিকমতো স্কুলে আসেন না। তাই নিয়মিত সঠিক পাঠদান হয় না বিদ্যালয়টিতে। বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী সিয়াম, মাজেদুল, সামসুন্নাহার জানান, শিক্ষকরা দিনের পর দিন স্কুলে আসেন না। সময় মতো পাঠদান হয় না। শিক্ষকরা যাতে নিয়মিত হয় সে জন্য আজ আন্দোলনে নেমেছে তারা। পরে স্থানীয়রা গিয়ে শিক্ষার্থীদের শান্ত করেন।

স্থানিয় বাসিন্দা আল আমিন জানান, দীর্ঘদিন থেকে বিদ্যালয়টির এমন অবস্থা। পাঁচজন শিক্ষকের কেউ নিয়মিত বিদ্যালয়ে আসেন না। বর্তমান প্রধান শিক্ষক ইসরাত জাহান দায়িত্ব নেওয়ার পর এমন অবস্থা হয়েছে। তাই আজকে শিক্ষার্থীরা আন্দোলন শুরু করেছে।

এ বিষয়ে জানতে প্রধান শিক্ষক ইসরাত জাহানের মোবাইলফোনে কয়েকবার ফোন দিলেও রিসিভ করেননি তিনি। জেলা শিক্ষা কর্মকর্তা স্বপন কুমার সরকার জানান, বিযয়টি তার নজরে এসেছে। শিক্ষকরা কেন বিদ্যালয়ে গেলেন না তা ক্ষতিয়ে দেখা হচ্ছে। শিগগির এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

পশ্চিমবঙ্গে ২৫২ টি মাদ্রাসা বন্ধের নির্দেশ

শিক্ষক না আসায় লাঠিসোটা নিয়ে প্রাথমিক শিক্ষার্থীদের আন্দোলন

আপডেট সময় ০৪:১৮:৪২ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬