ঢাকা , শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ভেঙে গেল পশ্চিমবঙ্গের বিধানসভা, মমতা এখন কী করবেন দুবাই থেকে গ্রেপ্তার মূল আসামি আরিফ বরিশালে নারী শিক্ষার্থীকে হত্যা, মূল আসামি মাইনুল গ্রেপ্তার বিয়ের ১০ বছর পর একসঙ্গে সাত সন্তানের জন্ম, বাঁচল না কেউ মধ্যপ্রাচ্যে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত দিপালীর মরদেহ দেশে পৌঁছেছে জামায়াত আমিরের সঙ্গে জাপানের নিপ্পন ফাউন্ডেশনের চেয়ারম্যানের বৈঠক মায়ের কাছে স্মার্ট ফোনের আবদার, টাকা না পেয়ে যুবকের আত্মহত্যা বিদ্যালয়ে সিনিয়রকে ‘তুই’ সম্বোধন করায় মাথা ফাটলো দুই শিক্ষার্থীর হাসপাতালে গৃহবধূর মরদেহ রেখে পালালেন শ্বশুরবাড়ির লোকজন ‘ই-হেলথ কার্ড’ চালুর বিষয়ে সুখবর দিলেন প্রধানমন্ত্রী

মসজিদের ইমামদের গলাধাক্কা দিয়ে জামাতের নেতাকর্মী ঢুকাও : তারিক মুনাওয়ার

বাংলাদেশের প্রতিটি মসজিদ কমিটিতে জামায়াতের নেতাকর্মীদের অন্তর্ভুক্ত করার আহ্বান জানিয়েছেন আলোচিত ইসলামী বক্তা মাওলানা তারিক মুনাওয়ার। সম্প্রতি রাজধানীতে আয়োজিত বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিন-এর এক সভায় তিনি কর্মী ও দায়িত্বশীলদের এ বিষয়ে উদ্বুদ্ধ করেন।

তিনি অভিযোগ করে বলেন, বর্তমানে মসজিদ ও মসজিদ কমিটিগুলো আওয়ামী লীগের নিয়ন্ত্রণে রয়েছে, যারা সুযোগ-সুবিধা বদলে সব দলের পক্ষে অবস্থান নেয়। তাদের তিনি “মুনাফিক” আখ্যা দিয়ে ইসলামী আদর্শ থেকে বিচ্যুত বলে মন্তব্য করেন। তারিক মুনাওয়ারের মতে, আদর্শ বাস্তবায়নের জন্য প্রতিটি মসজিদ কমিটিতে জামায়াতপন্থীদের অন্তর্ভুক্তি নিশ্চিত করতে হবে।

সভায় বক্তব্য দিতে গিয়ে তিনি একাধিক আলোচিত ইসলামী বক্তাকে নিয়েও মন্তব্য করেন। ড. এনায়েত উল্লাহ আব্বাসীকে তিনি ‘পাগল ও কাফের’ আখ্যা দিলেও পরবর্তীতে তাকে নিজেদের দলে টানার পরামর্শ দেন। এছাড়া গিয়াস উদ্দিন তাহেরী ও আতাউল্লাহ জাহেরীকে “থাপ্পড় দিয়ে শুধরিয়ে” দলে নেওয়ার কথাও উল্লেখ করেন।

তারিক মুনাওয়ার দীর্ঘদিন ধরে একজন পরিচিত ইসলামী সুবক্তা হিসেবে পরিচিত হলেও সাম্প্রতিক সময়ে তার বক্তব্যকে কেন্দ্র করে সামাজিক মাধ্যমে হাস্যরস ও বিতর্ক সৃষ্টি হয়েছে। তিনি দাবি করেছিলেন, ২০১৫ সালে তিনি তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে হোয়াইট হাউসে সাক্ষাৎ করতে চেয়েছিলেন, যদিও ট্রাম্প ২০১৭ সালে প্রেসিডেন্ট নির্বাচিত হন। আরও বিতর্কিত বক্তব্যে তিনি নিজেকে ১৯৯০ সালে ইংলিশ লীগের দামী খেলোয়াড়, অক্সফোর্ডের সেরা শিক্ষক এবং একই বছরে এক হলিউড অভিনেত্রীকে ইসলাম ধর্মে দীক্ষিত করার কৃতিত্ব দাবি করেছেন।

প্রযুক্তি ও বিজ্ঞান প্রসঙ্গে দেওয়া তার মন্তব্যগুলোও সমালোচিত হয়েছে। তিনি দাবি করেছেন, আইফোন আবিষ্কারককে সাক্ষাৎ দেওয়ার প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন এবং একাধিকবার নাসায় ভ্রমণ করে রকেটে ওঠার অভিজ্ঞতা অর্জন করেছেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ভেঙে গেল পশ্চিমবঙ্গের বিধানসভা, মমতা এখন কী করবেন

মসজিদের ইমামদের গলাধাক্কা দিয়ে জামাতের নেতাকর্মী ঢুকাও : তারিক মুনাওয়ার

আপডেট সময় ০৯:৪৩:৪৩ অপরাহ্ন, বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫