ঢাকা , বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে ভারত ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের হামলায় যুক্তরাষ্ট্রের স্থাপনায় ব্যাপক ক্ষতির চিত্র ঢাকা-রংপুর লংমার্চ সফলে রাজধানীতে জামায়াতের গণসংযোগ ও লিফলেট বিতরণ হাদি হত্যা নিয়ে মমতার বিতর্কিত মন্তব্য, জনস্বার্থ মামলা খারিজ হাইকোর্টে পটুয়াখালীর চাঞ্চল্যে: একই ঘরে দুই তরুণী, ‘বাসর’ সাজিয়ে রাতযাপন ইরান সংঘাতে জ্বালানি সংকটে বিশ্ব; আকাশচুম্বী তেলের দামে দেশে দেশে ছড়িয়ে পড়ছে বিক্ষোভ ডাকসুর অনার বোর্ডে ২০১৯ সালের জিএস হিসেবে রাশেদ খাঁনের নাম মাদক উৎপাদনকারী দেশের তালিকায় ভারত, তবুও যে কারণে মোদির প্রশংসায় ট্রাম্প! সতর্কবার্তা উপেক্ষা করেও কেন এআই উন্নয়ন নিয়ে এতো মরিয়া ট্রাম্প? গাজায় যুদ্ধবিধ্বস্ত ভবন ধসে ৮ শিশুসহ অন্তত ২১ জন নিহত

ঢাকা-রংপুর লংমার্চ সফলে রাজধানীতে জামায়াতের গণসংযোগ ও লিফলেট বিতরণ

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:২২:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

আগামী ১৯ সেপ্টেম্বর ঢাকা-রংপুর লংমার্চ সফল করার লক্ষ্যে রাজধানীর শ্যামলীতে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী মোহাম্মদপুর অঞ্চল। বুধবার (১৬ সেপ্টেম্বর) শ্যামলী স্কয়ার এলাকায় কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তর জামায়াতের সেক্রেটারি ড. রেজাউল করিমের নেতৃত্বে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

গণসংযোগকালে ড. রেজাউল করিম বলেন, সরকার জনগণের সমস্যা সমাধানের পরিবর্তে চাঁদাবাজি ও লুন্ঠনের কাজে ব্যস্ত রয়েছে। সরকারের ওপর থেকে নিচ পর্যন্ত সবাই চাঁদাবাজি ও দখলদারিত্বের সঙ্গে যুক্ত হয়ে পড়েছে। তারা জনগণের অধিকার প্রতিষ্ঠার পরিবর্তে নিজেদের আখের গোছাতে ব্যস্ত।

তিনি বলেন, লংমার্চ সরকার পতনের আন্দোলন নয়। জনগণের গণরায় বাস্তবায়নের দাবিতে এই লংমার্চ অনুষ্ঠিত হচ্ছে। সরকারের মাত্র ছয় মাসের মধ্যেই দলীয়করণ, লুন্ঠন ও অপরাজনীতি শুরু হয়েছে। জনগণের মাঝে সরকারের নতুন ফ্যাসিবাদী চরিত্র উন্মোচিত হয়ে গেছে।

তিনি জানান, আগামী শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ৭টায় রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ থেকে রংপুর অভিমুখে ঘোষিত লংমার্চে সর্বস্তরের জনগণকে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের আহ্বান জানান।

প্রচারপত্র বিতরণকালে উপস্থিত ছিলেন দলের ঢাকা মহানগর উত্তরের প্রচার-মিডিয়া সম্পাদক আতাউর রহমান সরকার, মোহাম্মদপুর উত্তর আমির আব্দুল হান্নান, আদাবর থানা আমির আল আমিন সবুজ, শেরেবাংলা নগর উত্তর আমির আব্দুল আউয়াল আজমসহ স্থানীয় নেতারা।

তারা আগামী ১৯ সেপ্টেম্বরের ঢাকা-রংপুর লংমার্চ সফল করার আহ্বান জানিয়ে শ্যামলী এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে লিফলেট বিতরণ করেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে ভারত ষড়যন্ত্র করছে: রিজভী

ঢাকা-রংপুর লংমার্চ সফলে রাজধানীতে জামায়াতের গণসংযোগ ও লিফলেট বিতরণ

আপডেট সময় ১২:২২:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬